'সেঞ্চুরি' থেকে আর কত গোল দূরে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

আন্তর্জাতিক ফুটবলে গোলের সেঞ্চুরি থেকে আর মাত্র ছয় কদম দূরে রয়েছেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

আন্তর্জাতিক ফুটবলে গোলের সেঞ্চুরি থেকে আর মাত্র ছয় কদম দূরে রয়েছেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

শুক্রবার ইউরো ২০২০ এর যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে লুক্সেমবার্গের বিরুদ্ধে একটি গোল করেন রোনাল্ডো। এই গোলের পর দেশের হয়ে শততম গোলের আরও কাছে পৌঁছে গেলেন সি আর সেভেন। রোনাল্ডোর কীর্তির অপেক্ষায় ফুটবল দুনিয়া।

সেঞ্চুরি থেকে আর কত গোল দূরে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

গতবার রোনাল্ডোর অধিনায়কত্বে ইউরো কাপ চ্যাম্পিয়ন হয়েছিল পর্তুগাল। সেই টুর্নামেন্টে পরের সংস্করণের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে চ্যাম্পিয়ন পর্তুগাল ৩-০ গোলে শুক্রবার লুক্সেমবার্গকে উড়িয়ে দেয়। স্কোরশিটে নাম লেখালেন বার্নাডো সিলভা (১৬ মি), রোনাল্ডো (৬৫মি) ও গঞ্জালো গুয়েদেস (৮৯মি)। ৬৫ মিনিটে রোনাল্ডো গোল করে নজিরের দোরগোড়ায় আরও কিছুটা এগিয়ে গেলেন।

প্রসঙ্গত পেশাদার ফুটবলে এটি রোনাল্ডোর ৬৯৯ তম গোল। অর্থাৎ আগামী দিনে আর একটি মাত্র গোল করলেই ষষ্ঠ ফুটবলার হিসেবে ৭০০ গোলের মাইলস্টোনের ক্লাবে ঢুকে পড়বেন তারকা ফুটবলার। চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির সেখানে পেশাদার ফুটবলে ৬৭২টি গোল রয়েছে। অর্থাৎ পেশাদার ফুটবলে মেসির অনেক আগেই ৭০০ গোলের মাইলস্টোন ছুঁতে চলেছেন রোনাল্ডো। সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় রোনাল্ডো রয়েছেন ৬ নম্বরে।

🇵🇹 Portugal goal number 94 👏#EURO2020 pic.twitter.com/D53U5m5ROh
— UEFA EURO 2020 (@UEFAEURO) October 11, 2019

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+