ফুটবল দুনিয়ায় ফের করোনা থাবা, এবার কোভিড ১৯ ভাইরাসে আক্রান্ত রিয়াল মাদ্রিদের ২ ফুটবলার
ফুটবল দুনিয়ায় ফের করোনা থাবা, এবার কোভিড ১৯ ভাইরাসে আক্রান্ত রিয়াল মাদ্রিদের ২ ফুটবলার
ফুটবল দুনিয়ায় ফের করোনা থাবা, এবার রিয়াল মাদ্রিদের অন্দরে করোনায় আক্রান্ত ২ ফুটবলার। সদ্যই ইনজুরি থেকে সেরে ওঠা এডেন হ্যাজার্ড এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। ফলে নতুন করে ফুটবল দুনিয়ায় আশঙ্কা তৈরি করল করোনা কোভিড ১৯।

রিয়াল মাদ্রিদের দুই ফুটবলারের করোনা সংক্রমণ
শুধু এডেন হ্যাজার্ড নন, তার সঙ্গে কোভিড-১৯ পজিটিভ হয়েছেন ক্যাসেমিরো। শনিবার রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে দুই ফুটবলারের করোনায় আক্রান্ত হওয়ার কথা জানানো হয়। এর আগে রিয়াল মাদ্রিদের অন্দরমহলে ব্রাজিলিয়ান সেন্টার ব্যাক এডার মিলিতাও কোভিড-১৯ পজিটিভ হয়েছিলেন।

রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে কী জানানো হয়েছে
স্প্যানিশ ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, দলের সকল খেলোয়াড় এবং কোচিং স্টাফদেরও কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছিল। সেখানেই হ্যাজার্ড এবং ক্যাসেমিরোর ফলাফল পজিটিভ আসে।

রোনাল্ডো থেকে রোনাল্ডিনহো করোনায় আক্রান্ত
প্রসঙ্গত অক্টোবরে ফুটবল দুনিয়ার দুই তারকা ফুটবলার করোনা কবলে পড়েন। ১৩ অক্টোবর বর্তমান তারকা, পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কোভিড সংক্রমণ ধরা পড়ে। এরপর ২৬ অক্টোবর ব্রাজিলের প্রাক্তন ফুটবলার রোনাল্ডিনহোর ভাইরাসে সংক্রমিত হন।

ফিফা প্রেসিডেন্টের করোনা
পরবর্তী সময় অক্টোবরের শেষ সপ্তাহে ৫০ বছর বয়সী ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো করোনায় সংক্রমিত হন। তাঁকে ১০ দিনের সেল্ফ আইসোলেশনে রাখা হয়। প্রসঙ্গত ইউরোপের কয়েকটি দেশে এখন করোনার দ্বিতীয় ঢেউ দেখা দিয়েছে।












Click it and Unblock the Notifications