Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Copa America : হাড্ডাহাড্ডি ম্যাচে ইকুয়েডরের বিরুদ্ধে শেষ মিনিটের গোলে ভেনেজুয়েলার বাজিমাত

Copa America : হাড্ডাহাড্ডি ম্যাচে ইকুয়েডরের বিরুদ্ধে শেষ মিনিটের গোলে বাজিমাত ভেনেজুয়েলার

কোপা আমেরিকার অতি গুরুত্বপূর্ণ ম্যাচে শেষ মিনিটের গোলে ইকুয়েডরের বিরুদ্ধে ড্র হাসিল করল ভেনেজুয়েলা। ২-২ ফলাফলে শেষ হয় ম্যাচ। এই ফলাফলের পর ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে কোপা আমেরিকার এ গ্রুপের চতুর্থ স্থানে অবস্থান করছে ভেনেজুয়েলা। ২ ম্যাচে খেলে মাত্র ১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে অবস্থান করছে ইকুয়েডর।

Copa America : হাড্ডাহাড্ডি ম্যাচে ইকুয়েডরের বিরুদ্ধে শেষ মিনিটের গোলে ভেনেজুয়েলার বাজিমাত

শুরু থেকেই ম্যাচে প্রভাব বিস্তার করতে শুরু করে ইকুয়েডর। ৪-৪-২ ছকে মাঠে নেমে দৃষ্টিনন্দন পাসিং ফুটবল খেলে ভেনেজুয়েলার রক্ষণভাগকে যেমন খুশি ভাঙতে থাকেন এনের ভ্যালেন্সিয়া, লিওনার্দো কামপারারা। ফলে প্রথমার্ধেই গোল পেতে তাঁদের খুব একটা সমস্যা হয়নি। ম্যাচের ৩৯ মিনিটে সেট পিস থেকে আরবোলেদার সহয়তায় গোল করে ইকুয়েডরকে এগিয়ে দেন আইরটন প্রেসিয়াদো। এই ফলাফলেই শেষ হয় ম্যাচের প্রথমার্ধ।

৫-৪-১ ছকে মাঠে নামা ভেনেজুয়েলা দ্বিতীয়ার্ধে আল্ট্রা ডিফেন্সিভ রণনীতি থেকে বেরিয়ে এসে আক্রমণে উঠতে থাকে। যার সুফল তারা ম্যাচের ৫১ মিনিটের মাথায় পেয়ে যায়। গোল করে ইকুয়েডরকে সমতায় ফেরায় এডসন ক্যাতিলো। এরপরই আক্রমণ এবং পাল্টা আক্রমণে মজাদার হয়ে ওঠে ম্যাচে। অল্প সময়ের মধ্যেই গোলের বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করে দুই দল। দুর্দান্ত দক্ষতায় তিন কাঠি বাঁচাতে থাকে দুই দলেরই গোলরক্ষক।

তবে ভেনেজুয়েলার আঁটোসাঁটো রক্ষণ ভাঙতে সক্ষম হয় ইকুয়েডর। ৭১ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন গঞ্জালো প্লাতা। এরপর ম্যাচের দখল কার্যত ইকুয়েডরের হাতে চলে যায়। মাঝে মাঝে কাউন্টার অ্যাটাকে উঠে এলেও তা কার্যকর হচ্ছিল না। ভেনেজুয়েলার হার নিশ্চিত মনে করে টিভি সেট বন্ধ করতে যাওয়ার মনস্থ করে ফেলা ফুটবল প্রেমীদের জন্য চমক তখনও বাকি ছিল। ম্যাচের সংযুক্ত সময়ে মাঝমাঠ থেকে কাস্তিলোর উড়ে আসা বলে মাথা ছুঁয়ে অসাধারণ গোল করে টুর্নামেন্টে দলের আশা জিইয়ে রাখলেন রোনাল্ড হার্নান্ডেজ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+