সুহের থেকে শৌভিক, অমরজিৎ থেকে জেরি! কনস্টানটাইন আসার আগেই ১৩ ফুটবলারের নাম ঘোষণা ইস্টবেঙ্গলের

ইস্টবেঙ্গল ও ইমামির কর্তারা গতকালই জানিয়েছিলেন আগামী মরশুমের জন্য ফুটবলারদের সঙ্গে কথা চূড়ান্ত। নতুন চুক্তি সম্পাদনের পর দ্রুতই নাম ঘোষণা করে দেওয়া হবে। লাল হলুদের শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেছিলেন, হেড কোচ স্টিফেন কনস্টানটাইনই ফুটবলারদের নাম ঘোষণা করবেন। স্টিফেন কলকাতায় পা রাখার আগের বিকেলেই ইমামি ইস্টবেঙ্গলের তরফে ১৩ ফুটবলারের নাম জানিয়ে দেওয়া হলো।

কনস্টাইনটাইন আসার আগেই ১৩ ফুটবলারের নাম ঘোষণা ইস্টবেঙ্গলের

ইস্টবেঙ্গল ক্লাব সূত্রে জানা গিয়েছে, কাল সকালেই কলকাতায় পা রাখছেন ভারতীয় দলের প্রাক্তন কোচ স্টিফেন কনস্টানটাইন। ব্রিটিশ কোচ আসছেন সহকারীদের নিয়েই। বিদেশি নির্বাচনের ব্যাপারটি কনস্টানটাইনের উপরই ছেড়েছেন ইমামি ইস্টবেঙ্গল কর্তারা। দল গঠনেও স্টিফেনের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে। স্টিফেন শহরে পা রাখার দিনেই শুরু হয়ে যাচ্ছে ইস্টবেঙ্গলের অনুশীলন। গতকাল লাল হলুদ কর্তারা জানিয়েছিলেন, চলতি সপ্তাহেই প্র্যাকটিস শুরু হয়ে যাচ্ছে। আর এখন দেখা গেল সেটা হচ্ছে কাল বিকেল ঠিক তিনটে থেকে। ইস্টবেঙ্গল মাঠে বিনো জর্জের তত্ত্বাবধানে হবে অনুশীলন। কনস্টানটাইনও থাকতে পারেন। বিনো ডুরান্ড কাপ ও কলকাতা লিগে কোচিং করাবেন বলে জানা যাচ্ছে। স্টিফেন আইএসএল, সুপার কাপের মতো বড় মাপের টুর্নামেন্টগুলিতে। এখন দেখে নেওয়া যাক ভারতের কোন ১৩ ফুটবলারকে সই করিয়েছে ইস্টবেঙ্গল:

পবন কুমার- জামশেদপুর এফসি-তে গত মরশুমে খেলা ৩১ বছরের গোলকিপার পবন দু-বারের আইএসএল-জয়ী চেন্নাইয়িন এফসিতে ছিলেন। গত মরশুমে জামশেদপুর লিগ উইনার্স শিল্ড জিতেছিল। পবন আসছেন ফ্রি টান্সফারে।

মহম্মদ রাকিপ- ২২ বছরের রাইট ব্যাক মুম্বই সিটি এফসিতে দুই বছর কাটিয়ে ফ্রি ট্রান্সফারে লাল হলুদে সই করলেন। তিনি ২০১৭ সালে অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের দলে ছিলেন। মনিপুরের এই ডিফেন্ডার আইএসএলে ৩৯টি ম্যাচ খেলেছেন। মুম্বই সিটি এফসির আইএসএল জয়ী দলের সদস্য।

অঙ্কিত মুখোপাধ্যায়- ২০২১-২২ মরশুমে এসসি ইস্টবেঙ্গলের হয়ে খেলেন কলকাতার এই ডিফেন্ডার। ২০১৯-২০ মরশুমে আইএসএল জয়ী দলের এই ফুটবলার আইএসএলে ২৮টি ম্যাচ খেলেছেন।

সার্থক গোলুই- বেঙ্গালুরু এফসি থেকে ফ্রি ট্রান্সফারে সেন্টার ব্যাক সার্থক গোলুই ইস্টবেঙ্গলে সই করলেন। ভারতের হয়ে চারটি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। আইএসএলে খেলেছেন ৫২টি ম্যাচ।

জেরি লালরিনজুয়ালা- চেন্নাইয়িন এফসিতে ছয় বছর খেলার পর ফ্রি ট্রান্সফারে ২৪ বছরের এই লেফট ব্য়াক এবার মাঠে নামবেন লাল হলুদ জার্সি পরেই। মিজোরামের ডিফেন্ডার আইএসএলে ৯৪টি ম্যাচ খেলেছেন। ২০১৭-১৮ মরশুমে চ্যাম্পিয়ন দলের সদস্য, ২০১৬ সালে আইএসএলে ইমার্জিং প্লেয়ারের পুরস্কার পান।

প্রীতম সিং- ২০১২-২১ মরশুমে আইএসএল জয়ী হায়দরাবাদ এফসির ২৬ বছরের লেফট ব্যাক ফ্রি টান্সফারে ইস্টবেঙ্গলে এলেন।

শৌভিক চক্রবর্তী- হায়দরাবাদ এফসি ছেড়ে ইস্টবেঙ্গলে এলেন শৌভিক চক্রবর্তী। ৩০ বছরের এই সেন্ট্রাল মিডফিল্ডার আইএসএলে ১০৪টি ম্যাচ খেলেছেন।

অমরজিৎ সিং- এফসি গোয়া থেকে লোনে ২১ বছরের সেন্ট্রাল মিডফিল্ডার অমরজিৎ সিংকে নিল ইস্টবেঙ্গল। মনিপুরের এই ফুটবলার অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন। আইএসএলে ম্যাচ খেলেছেন ৩৩টি।

মোবাশির রহমান- গত মরশুমে জামশেদপুর এফসিতে খেলা এই ২৪ বছরের সেন্ট্রাল মিডফিল্ডার টাটা ফুটবল আকাদেমি থেকে উঠে এসেছেন। আইএসএলে খেলেছেন ৫৩টি ম্যাচ।

আংগুসানা লুয়াং- ২৬ বছরের এই মিডফিল্ডার ২০২০ থেকে ২০২২ অবধি এসসি ইস্টবেঙ্গলে ছিলেন। তিনি চুক্তি নবীকরণ করে লাল হলুদেই থেকে গেলেন। ২৮টি আইএসএল ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে।

অনিকেত যাদব- হায়দরাবাদ এফসিকে ট্রান্সফার দিয়ে অনিকেত যাদবকে দলে নিয়েছে ইস্টবেঙ্গল। যদিও চুক্তির অঙ্ক জানানো হয়নি। ২১ বছরের এই উইঙ্গার ২০১৭ সালের অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপে ভারতীয় দলে ছিলেন। আইএসএলে ৪৭টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে।

নওরেম মহেশ সিং- কেরালা ব্লাস্টার্স থেকে ট্রান্সফার ফি-র বিনিময়ে পাকাপাকিভাবে ২৩ বছরের উইঙ্গারকে দলে নিয়েছে লাল হলুদ। মনিপুরের এই ফুটবলার গত মরশুমে এসসি ইস্টবেঙ্গলের হয়ে ১৮টি ম্যাচ খেলেছিলেন। কেরালা থেকে লোনে নেওয়া হয়েছিল। এফসি গোয়ার বিরুদ্ধে ইস্টবেঙ্গল যে ২-১ গোলে জিতেছিল সেই ম্যাচে গোল করেছিলেন নওরেম।

ভিপি সুহের- নর্থ ইস্ট ইউনাইটেড থেকে ট্রান্সফার ফি-র বিনিময়ে ভিপি সুহেরকে দলে নিয়েছে ইস্টবেঙ্গল। ৩০ বছরের এই ফরওয়ার্ড কেরলের বাসিন্দা, সম্প্রতি জাতীয় দলে অভিষেকও হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+