আই লিগ: শেষ মুহূর্তের গোলে ইস্টবেঙ্গল বধ চার্চিলের, লিগে প্রথম হার লাল-হলুদের
আই লিগ: শেষ মুহূর্তের গোলে ইস্টবেঙ্গল বধ চার্চিলের, লিগে প্রথম হার লাল-হলুদের
শেষ মুহূর্তে উইলিস প্লাজার গোলে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচ জিতে নিল চার্চিল। ম্যাচের ৮৮ মিনিট পর্যন্ত দুই দল গোল করতে না পারলেও নির্ধারিত সময়ের এক মিনিট আগে ৮৯ মিনিট প্রাক্তন ক্লাব ইস্টবেঙ্গলের জালে বল ঠেলে দেন প্লাজা। এই গোলে ১-০ ব্যবধানে ঘরের মাঠে লাল-হলুদকে হারালো চার্চিল ব্রাদার্স। উল্লেখ্য এটাই এবারের আইলিগে ইস্টবেঙ্গলের প্রথম হার।
উল্লেখ্য দুই মরসুম আগে ইস্টবেঙ্গলে খেলে গিয়েছিলেন প্লাজা। লাল-হলুদ জার্সিতে ময়দানে প্লাজার সময়টা অবশ্য একেবারেই ভালো যায়নি। ময়দান ছাড়ার পর চার্চিলে গিয়ে দলের ত্রাতা হয়ে উঠেছেন। গত মরসুমের আই লিগে দলকে ভরসা দিয়েছিলেন ত্রিনিদাদের অ্যান্ড টোবাগোর এই স্ট্রাইকার।
এবারও আই লিগের শুরু থেকে গোলের মধ্যে রয়েছেন প্লাজা। এদিন ৮৯ মিনিটে ইজরায়েল গুরুংয়ের বাড়ানো বল থেকে হেডে পুরনো ক্লাবের বিরুদ্ধে গোল করে যান প্লাজা। দুই অর্ধে ইস্টবেঙ্গলের আক্রমণ দুবার পোস্টে লেগে ফিরে আসে।
Done and dusted. Plaza scored 1⃣st goal 🎆 in #HeroILeague 🏆 in 2⃣0⃣2⃣0⃣ to garner all 3⃣ points against @eastbengalfc
CB 1⃣-0⃣ QEB#HeroILeague 🏆 #IndianFootball ⚽ #LeagueForAll 🤝 #CBQEB ⚔ pic.twitter.com/x81c0ANXeI
— Hero I-League (@ILeagueOfficial) January 4, 2020
Click it and Unblock the Notifications