ফের যমজ সন্তানের বাবা হচ্ছেন রোনাল্ডো, নিজের ইচ্ছা পূরণের পথে পর্তুগাল তারকা
ফের যমজ সন্তানের বাবা হচ্ছেন রোনাল্ডো, নিজের ইচ্ছা পূরণের পথে পর্তুগাল তারকা
ফের বাবা হচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বৃহস্পতিবারই টুইট করে পর্তুগিজ ফুটবলার ঘোষণা করেছেন, তাঁর বান্ধবী জর্জিনা রদ্রিগেস অন্তঃসত্ত্বা। এ বারও একেবারে দুই সন্তানের বাবা হতে চলেছেন রোনাল্ডো। তাঁর বান্ধবী জর্জিনা যমজ সন্তানের জন্ম নিতে চলেছেন। রোনাল্ডো তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে ঘোষণা করেছেন যে তাঁর ২৭ বছরের মডেল তথা বান্ধবী ৩ মাসের অন্তঃসত্ত্বা।

যমদ দুই সন্তানের বাবা হচ্ছেন
৩৬ বছরের রোনাল্ডো চার সন্তানের বাবা, যেখানে তাঁর তিন সন্তান ২ জন সারোগেট মায়ের মাধ্যমে হয়েছে। বৃহস্পতিবার রোনাল্ডো ও জর্জিনা নিজেদের মিষ্টি একটি ছবি পোস্ট করেন এবং ক্যাপশনে লিখেছেন, 'যমজ সন্তান আসার খবর জানাতে পেরে আমরা প্রচণ্ড খুশি। তর সইছে না।' প্রসঙ্গত, ২০১৭ সালে পর্তুগালের রোনাল্ডো স্বীকার করেছিলেন যে তিনি সাত সন্তানের বাবা হতে চান এবং জর্জিনা গত বছর বলেছিলেন, 'মা হওয়ার ইচ্ছা সবকিছুর চেয়ে বেশি আমার কাছে। আমি আশা করছি আরও সন্তানের মা হব।' এই দুই যমজ সন্তানের পর রোনাল্ডো ৬টি সন্তানের বাবা হবেন।

রোনাল্ডোর আরও চার সন্তান রয়েছে
রোনাল্ডো ইতিমধ্যে তিন বছরের কন্যা আলনা, ছেলে ক্রিশ্চিয়ানো জুনিয়র, ১১ বছর ও চার বছরের যমজ এভা ও মাতেওর ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ২০১৭ সালের নভেম্বর মাসে রোনাল্ডো এবং জর্জিনার প্রথম সন্তান আলানা জন্ম নেয়। এ বার ফের পিতৃত্বের স্বাদ অনুভব করতে চলেছেন পর্তুগিজ ফুটবলার। এই খবর চাউর হতেই সতীর্থরা অভিনন্দন জানাতে শুরু করে দিয়েছেন।

কীভাবে আলাপ জর্জিয়া–রোনাল্ডোর
বান্ধবী জর্জিনা পাঁচবারের ব্যালন ডি'ওর বিজয়ী, তিনি যখন গুচি স্টোরের সেলস অ্যাসিট্যান্ট ছিলেন তখনই রোনাল্ডোর সঙ্গে তাঁর পরিচয় হয়। শোনা গিয়েছে, ডলসি ও গাবানা ইভেন্টের ভিআইপি এলাকায় বসে থাকা জর্জিনার ওপর নজর যায় রোনাল্ডোর। রোনাল্ডোর প্রথম সন্তান 'রোনাল্ডো জুনিয়র' সবার থেকে বড়। সেই ছেলের মাতৃ পরিচয় প্রকাশ্যে আনেননি এই ফুটবলার। রোনাল্ডো জুনিয়র রুনির পুত্র কাইয়ের সঙ্গে ইউনাইটেড অ্যাকাডেমিতে যোগ দেয়। লন্ডনে তাদের নতুন স্কুল শুরু হওয়ার আগেই ইউনিফর্ম পরে জর্জিয়া তার সন্তানের মিষ্টি ছবি পোস্ট করেন।

কে এই জর্জিনা রদ্রিগেস
ম্যানচেস্টার ইউনাইটেড তারকা রোনাল্ডো ২০১৭ সাল থেকে জর্জিনা রদ্রিগেসের সঙ্গে ডেট করা শুরু এবং সময়ের সঙ্গে সঙ্গে দারুণ সম্পর্ক তৈরি হয়ে যায়। ২০১৬ সালে জর্জিয়া যখন গুচি স্টোরে কাজ করতেন সেই সময় রোনাল্ডোর সঙ্গে তাঁর পরিচয় হয়। স্প্যানিশ মডেল জর্জিয়ার ২০১৫ সালে দীর্ঘদিনের প্রেমিক ইরিনা শায়কের সঙ্গে সম্পর্ক ভাঙার পর তিনি পর্তুগাল তারকার সঙ্গে সিরিয়াস সম্পর্কে জড়ান।
ছবি সৌ:ইনস্টাগ্রাম
-
বনগাঁ দক্ষিণ কেন্দ্রে ভোটের আগে বিতর্ক, তৃণমূল প্রার্থীর শংসাপত্র নিয়ে হাই কোর্টে বিজেপি প্রার্থীর চ্যালেঞ্জ -
শোকস্তব্ধ বিজয়গড়! ছেলের শোকে ভেঙে পড়েছেন রাহুলের মা, কেমন আছেন পরিবারের বাকিরা? -
মমতা আইনের ঊর্ধ্বে নন, কড়া পদক্ষেপের দাবি জানিয়ে মন্তব্য শুভেন্দুর, তুললেন গুরুতর অভিযোগ -
তৃণমূলের ধাক্কা! মুখ্যসচিব-সহ আধিকারিক অপসারণের বিরুদ্ধে মামলা খারিজ করল হাই কোর্ট, কমিশনের সিদ্ধান্ত বহাল -
আজও বাংলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, কোন জেলাগুলি ভিজবে? কী বলছে হাওয়া অফিস? জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট -
সকালেই বিজ্ঞপ্তি, রাতের মধ্যেই মনোনয়ন জমা, রাজ্যে ভোটের আবহে তৎপর প্রার্থীরা -
নজরে পুরসভাগুলি, ভবিষ্যৎ মনে করিয়ে তৃণমূল নেতৃত্বের কড়া নির্দেশিকা কাউন্সিলরদের জন্য -
ইরানের হুমকি! এপ্রিলের শুরু থেকেই হামলা হতে চলেছে গুগল-অ্যাপল সহ ১৮টি মার্কিন কোম্পানিতে -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
বিশ্বখ্যাত আইটি সংস্থায় একলপ্তে ৩০ হাজার কর্মী ছাঁটাই, ভারতে কাজ গেল ১২ হাজার জনের -
'রাজ্যে কার্যত রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে'! মোদী ও শাহকে কড়া আক্রমণ মমতার, কী বললেন? -
এবার একটা বড় খেলা হবে, নানুরে মন্তব্য মমতার












Click it and Unblock the Notifications