লিগশীর্ষে থেকেও ফাইনালের টিকিট অধরা গোয়ার, গোলের গড়ে ফাইনালে চেন্নাই

রুদ্ধশ্বাস সেমিফাইনাল। প্রথম পর্বে ৪-১ গোলে জিতে ফাইনালের টিকিট প্রায় পাকা করেই রেখেছিল চেন্নাইয়ান এফসি। কিন্তু নিজেদের মাঠে গোয়া ফুঁসে উঠল দ্বিতীয় পর্বের শুরুতেই।

রুদ্ধশ্বাস সেমিফাইনাল। প্রথম পর্বে ৪-১ গোলে জিতে ফাইনালের টিকিট প্রায় পাকা করেই রেখেছিল চেন্নাইয়ান এফসি। কিন্তু নিজেদের মাঠে গোয়া ফুঁসে উঠল দ্বিতীয় পর্বের শুরুতেই। ফিরতি লেগে গোয়ার ঝটকা সামলেও রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিল চেন্নাইয়ান এফসি। প্রথম দল হিসেবে আইএসএল ২০২০-র ফাইনালে পৌঁছে গেল তারা।

লিগশীর্ষে থেকেও ফাইনালের টিকিট অধরা, গোলের গড়ে ম্যাচ হেরেও

আইএসএলের লিগ পর্যায়ে এক নম্বর হিসেবে শেষ করেও শেষ রক্ষা হল না গোয়ার। চ্যাম্পিয়ন্স লিগের টিকিট হাসিল করলেও আইএসএল ফাইনালে তাদের ওঠা হল না। প্রথম সেমিফাইনাল চেন্নাইয়ের কাছে হেরে ছিটকে গেল গোয়া। ফিরতি লেগে চেন্নাইয়ে ৪-২ গোলে হারালেও ফাইনালের টিকিট অধরাই রয়ে গেল। গোলের গড়ে ফাইনালে চলে গেল চেন্নাইয়ান এফসি।

আইএসএলের প্রথম সেমিফাইনালে গোয়াকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছিল চেন্নাইয়ান এফসি। ফিরতি লেগে তাই অন্তত ৩-০ গোলে জিততে হত। সেই লক্ষ্যেই শুরু করেছিল গোয়া। ম্যাচের ১০ মিনিটে আত্মঘাতী গোল খেয়ে বসে চেন্নাইয়ান। তারপর ২১ মিনিটে দ্বিতীয় গোল। ২-০ গোলে এগিয়ে ম্যাচ বরাবর করে দেয় গোয়া।

চেন্নাই প্রথমার্ধে সুবিধা করতে না পারলেও দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের ব্যবধানে গোল শোধ করে দেয়। তখনই চেন্নাইয়ানের ফাইনালের টিকিট নিশ্চিত হয়ে গিয়েছিল। কিন্তু গোয়া লড়াই চালিয়ে যায়। ৮১ ও ৮৩ মিনিটে দুটি করে ম্যাচ জমিয়ে দেয় তারা। গোলের গড় দাঁড়ায় গোয়ার পক্ষে ৫-৬। আর একটি গোল করতেই হবে। এই অবস্থায় দাঁড়িয়ে আক্রমণের বন্যা বইয়ে দিলেও গোল তুলে আনতে পারেনি গোয়া। ফলে গোলের গড়ে ফাইনালে চলে যায় চেন্নাই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+