তারকা মিডফিল্ডারের সঙ্গে আরও দু'বছর চুক্তি বাড়ালো দু'বারের আইএসএল চ্যাম্পিয়ন চেন্নাইয়ান এফসি

তারকা মিডফিল্ডারের সঙ্গে আরও দু'বছর চুক্তি বাড়ালো দু'বারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাইয়ান এফসি

দলের অধিনায়ক অনিরুদ্ধ থাপার সঙ্গে চুক্তির মেয়াদ দু'বছর বাড়িয়ে নিল চেন্নাইয়ার এফসি। ২০১৬ সালে অনিরুদ্ধ থাপাকে সই করায় চেন্নাইয়ান এফসি। বিগত পাঁচ মরসুম দুই বারের আইপিএল চ্যাম্পিয়নদের হয় দাপিয়ে খেলা অনিরুদ্ধর মেয়াদ শেষ হচ্ছিল চলতি বছর ৩১ মে। তার আগেই দলের অধিনায়কের সঙ্গে আরও দু'বছরের চুক্তি সেরে ফেলল চেন্নাইয়ান এফসি।

তারকা মিডফিল্ডারের সঙ্গে আরও দুবছর চুক্তি বাড়ালো দুবারের আইএসএল চ্যাম্পিয়ন চেন্নাইয়ান এফসি

দেরাদুনের এই ফুটবলারের চেন্নাইয়ানের সাফল্যে বড় অবদান রয়েছে। দু'বার চেন্নাইয়ান এফসি হয়ে ফাইনাল খেলেছেন অনিরুদ্ধ, যার মধ্যে ২০১৭-১৮ মরসুমে চ্যাম্পিয়ন হয় তাঁর দল। থাপার সার্ভিস ২০২৪ পর্যন্ত নিশ্চিত করার পর ক্লাবটির অন্যতম কর্ণধার ভিটা দানি বলেন, "অনেক কম বয়সে চেন্নাইয়ানে আসে থাপা, একটি আইএসএল-ও জেতে ও, নিজেকে দেশের অন্যতম সেরা ফুটবলার তৈরি করতে পেরেছে এবং একটি মরসুমে চেন্নাইয়ানের নেতৃত্বের দায়িত্বও পালন করেছে। নিজেকে চেন্নাইয়ের করে তুলেছে ও এবং আগামী দিনে চেন্নাইয়ান এফসি'র ভবিষ্যৎ তৈরি করার নেপথ্য অন্যতম প্রধান খেলোয়াড় হয়ে উঠবে।"

২০১২ থেকে ২০১৬ এআইএফএফ-এর এলিট অ্যাকাডেমিতে ছিলেন অনিরুদ্ধ এবং সেখান থেকেই তিনি যোগ দেন অভিষেক বচ্চন-ভিটা দানির দলে। জেরি লালরিনজুয়ালা 'র(১০৩) পর চেন্নাইয়ান এফসি'র জার্সিতে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলা ফুটবলার অনুরুদ্ধ থাপা (১০১ ম্যাচ)। পুরনো ক্লাবের সঙ্গে চুক্তি বর্ধিত করার পর অনিরুদ্ধ বলেছেন, "চেন্নাইয়ান এফসি আমার কাছে পরিবারের মতো এবং চেন্নাই হল আমার বাড়ি। ফলে এই সিদ্ধান্ত নেওয়াটা একেবারেই কঠিন ছিল না আমার জন্য।"

দু'বার এআইএফএফ-এর এমার্জিং ফুটবলারের পুরস্কার অর্জন করেছেন থাপা। ভারতীয় সিনিয়র দলের হয়ে এখনও পর্যন্ত ২৪টি ম্যাচে অংশ নিয়েছেন তিনি। ২০১৭ সালে ভারতীয় দলে অভিষেক হয় তাঁর। এর আগের অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৯ এবং অনূর্ধ্ব-২৩ ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন অনিরুদ্ধ থাপা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+