আইএসএলে নাটকীয় কামব্যাক! পিছিয়ে পড়েও নর্থইস্ট ইউনাইটেডকে হারাল চেন্নাইয়িন এফসি
আইএসএলে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে পিছিয়ে পড়েও দুরন্ত জয় ছিনিয়ে নিল চেন্নাইয়িন এফসি। ফতোরদায় ২-১ গোলে জিতে তারা উঠে এলো পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে। বিরতিতে নর্থইস্ট ইউনাইটেড এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে ৬ মিনিটের ব্যবধানে দুটি গোলের সুবাদে জয় নিশ্চিত হয় চেন্নাইয়িনের। তবে শেষ অবধি দুই দলের মধ্যে জোর টক্কর চলল।

এদিনের ম্যাচে প্রথমার্ধে অন্তত আধ ঘণ্টা নর্থইস্ট ইউনাইটেডকে বেশ চাপের মধ্যেই কাটাতে হয়েছে। চেন্নাইয়িন এফসি বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলমুখ খুলতে পারেনি। তারই মধ্যে গোলকিপার দেবজিৎ মজুমদারের ভুলে গোল হজম করতে হয় চেন্নাইয়িনকে। দেবজিতের ভুলে কর্নার পেয়েছিল নর্থইস্ট। কর্নার থেকে উড়ে আসা বলটি নিজের দখলে নিতে ব্যর্থ হন দেবজিৎ। চেন্নাইয়িনের প্যাট্রিক ফ্লটম্যানের গায়ে লেগে বল পেয়ে তা জালে জড়াতে কোনও ভুল করেননি লালডানমাউইয়া রালতে। যদিও চেন্নাইয়িন যেভাবে চাপ তৈরি করছিল তাতে যে কোনও মুহূর্তে গোল শোধ অসম্ভব ছিল না।

A shot from outside the box from Ariel Borysiuk and a huge deflection on the way gave @ChennaiyinFC their equalising goal! 💪#CFCNEU #HeroISL #LetsFootball pic.twitter.com/J5HGKWv5p5
— Indian Super League (@IndSuperLeague) January 22, 2022
দ্বিতীয়ার্ধের শুরু থেকেও গোল পেতে মরিয়া হয়ে ওঠে চেন্নাইয়িন। ৫২ মিনিটে রহিম আলির অ্যাসিস্টে গোল করে সমতা ফেরান এরিয়েল বরিসিউক। এর ৬ মিনিট পরেই জয়সূচক গোল। মাশুর শরিফ অনিরুদ্ধ থাপাকে ফাউল করেছিলেন। ফ্রি কিক পায় চেন্নাইয়িন। কঠিন অ্যাঙ্গেল সত্ত্বেও ফ্রি কিক থেকে জয়সূচক গোলটি করেন ভ্লাদিমির কোম্যান।
Vladimir Koman secured that W for @ChennaiyinFC with a brilliant free kick that caused flutters in the box 🤩⚡#CFCNEU #HeroISL #LetsFootball pic.twitter.com/6soqzPbNcR
— Indian Super League (@IndSuperLeague) January 22, 2022
এরপর ৬০ মিনিটের মাথায় গোলকিপার মিরশাদ মিচুর চোটের কারণে বেরিয়ে যেতে শুভাশিস রায়কে নামায় নর্থইস্ট। ৬৪ মিনিটে খালিদ জামিল ব্রাজিলীয় মার্সেলো পেরেরাকে নামান সমতা ফেরানোর লক্ষ্যে। মার্সেলো মার্কো সাহানেকের সঙ্গে মিলে আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলমুখ খুলতে পারেননি। বেশ কিছু ভালো সুযোগ তৈরি করেন মার্সেলো, কিন্তু ফাইনাল থার্ড বারবারই হতাশ করে নর্থইস্টকে। ৮৭ মিনিটে চেন্নাইয়িনের সহজ গোলের সুযোগ নষ্ট করেন এর্নান সান্তানা।
FULL-TIME | #CFCNEU@ChennaiyinFC's back-to-back goals helped them grab all the 3️⃣ points in this crucial encounter against @NEUtdFC! 👏🏻🔥#HeroISL #LetsFootball pic.twitter.com/AfWhbcon0a
— Indian Super League (@IndSuperLeague) January 22, 2022
প্রথমার্ধে নড়বড়ে থাকলেও দ্বিতীয়ার্ধে দেবজিৎ বেশ কয়েকটি ভালো সেভ করেন। শেষ লগ্ন অবধি কঠিন পরীক্ষা দিয়ে তিন পয়েন্ট নিশ্চিত করতে বড় ভূমিকা নেয় চেন্নাইয়িনের ডিফেন্সও। এই জয়ের সুবাদে ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে তিনে রইল চেন্নাইয়িন এফসি। ১৩ ম্যাচে আটটি ম্যাচ হেরে পয়েন্ট তালিকায় একেবারে নীচে নর্থইস্ট, তাদের ঝুলিতে ১৩ ম্যাচে ৯ পয়েন্ট। কাল প্রথম ম্যাচে বেঙ্গালুরু এফসি খেলবে এফসি গোয়ার বিরুদ্ধে। এরপর রাত সাড়ে ৯টায় এটিকে মোহনবাগানের প্রতিপক্ষ ওডিশা এফসি।












Click it and Unblock the Notifications