Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

FA Cup: ইপিএলে খারাপ পারফরম্যান্সের মধ্যে এফএ কাপে স্বস্তির জয় চেলসির, পঞ্চম রাউন্ডে প্রতিপক্ষ কারা?

ইপিএলে খারাপ সময়ের মধ্যে দিয়ে গেলেও এফএ কাপে জয়যাত্রা অব্যাহত চেলসির। চতুর্থ রাউন্ডের দ্বিতীয় পর্বের ম্যাচে অ্যাস্টন ভিলাকে ৩-১ গোলে উড়িয়ে দিল ব্লু ব্রিগেড। সেই সঙ্গে কিছুটা স্বস্তির নিঃশ্বাসও ফেললেন কোচ মৌরিসিও পচেত্তিনো। প্রিমিয়ার লিগে খাপার পারফরম্যান্সের জন্য তাঁর উপর চাপ বাড়ছিল। কিন্তু এফএ কাপে এই জয় কিছুটা হলেও স্বস্তি দিল তাঁকে।

প্রতিপক্ষের ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্বক ছন্দে খেলতে শুরু করে চেলসি। ম্যাচের ১১ মিনিটেই এগিয়ে যায় মৌরিসিও পচেত্তিনোর দল।চেলসির হয়ে প্রথম গোলটি করেন কনার গ্যালেহার। ১০ মিনিটের ব্যবধানে ফের গোল করেন চেলসির নিকোলাস জ্যাকসন।

Aston Villa v Chelsea – Emirates FA Cup – Fourth Round Replay – Villa Park
PA Wire
Aston Villa v Chelsea – Emirates FA Cup – Fourth Round Replay – Villa Park

২-০ গোলে এগিয়ে থেকেই সাজঘরে ফেরে চেলসি। ২-০ গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধের শুরু থেকে কোনও রকম আত্মতুষ্টি দেখায়নি নীল জার্সিধারীরা। ৫৪ মিনিটে এনজ়ো ফার্নান্ডেজ চেলসির হয়ে তিন নম্বর গোলটি করেন। ম্যাচ শেষের ঠিক আগে, অ্যাস্টন ভিলার হয়ে সান্ত্বনাসূচক গোলটি করেন মুসা ডিয়াবি।

লন্ডনের একমাত্র ক্লাব হিসাবে এই ঐতিহাসিক টুর্নামেন্টের পরের রাউন্ডে পৌঁছল চেলসি। প্লাইমাউথ আর্জাইলকে ৪-১ হারিয়ে পরের রাউন্ডে পৌঁছেছে লিডস ইউনাইটেডও। চ্যাম্পিয়নশিপের এই দলের বিরুদ্ধেই পরের রাউন্ডে এনজ়োরা মুখোমুখি হবে।

ভালো অবস্থায় থেকে লিগ শেষ করাটাই এখন চ্যালেঞ্জ চেলসির কাছে।তবে এফএ কাপ জেতার কিন্তু ভালো সুযোগ রয়েছে চেলসির কাছে। তবে এই ছন্দ বজায় রাখতে হবে মৌরিসিও পচেত্তিনোর দলকে।

গত রবিবার ইপিএলে উভসের কাছে ২-৪ গোলে হেরেছিল‌ চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে এগিয়ে যাওয়ার পরেও এমন পরাজয়ের সম্মুখীন হয়ে সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন পচেত্তিনো। ম্যাচের শেষে বিদ্রুপ শুনতে শুনতে মাঠ ছাড়েন চেলসির ফুটবলার ও সাপোর্ট স্টাফরা। ২৩টি ম্যাচের মধ্যে দশম পরাজয়ের মুখোমুখি হতে হয়েছে চেলসিকে।

২৩ ম্যাচে চেলসির ৩১ পয়েন্ট সংগ্রহ করতে পেরেছে।লিগ টেবিলে চার নম্বরে থাকা অ্যাস্টন ভিলার চেয়ে ১৫ পয়েন্টে পিছিয়ে আছে চেলসি। সাত নম্বরে থাকা ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের সঙ্গে তাদের ব্যবধান ৫ পয়েন্টের।


এফএ কাপের পঞ্চম রাউন্ডে প্রতিপক্ষ চূড়ান্ত হয়ে গিয়েছে লিভারপুলেরও। ইপিএলের শীর্ষে থাকা লিভারপুলকে এফএ কাপের পঞ্চম রাউন্ডে খেলতে হবে সাউদাম্পটনের সঙ্গে। ওয়াযফোর্ডের বিরুদ্ধে চতুর্থ পর্বের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে সহজ জয় পেল সাউদাম্পটন।আগামী ২৯ ফেব্রুয়ারি এফএ কাপের পঞ্চম রাউন্ডের ম্যাচে লিভারপুল মুখোমুখি হবে সাউদাম্পটনের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+