চ্যাম্পিয়ন্স লিগ: বায়ার্নকে হারিয়ে সেমির পথে ম্যান সিটি

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দিকে এক কদম এগিয়ে গেল ম্যাঞ্চেস্টার সিটি। মঙ্গলবার রাতে ঘরের মাঠে কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বের ম্যাচে বায়ার্ন মিউনিখকে ৩-০ গোলে হারাল সিটি। ম্যাচের শুরু থেকে শেষ শুধুই সিটিজেনদের দাপট।

এই ম্যাচের দিকে নজর ছিল গোটা ফুটবল বিশ্বের। ইপিএল এবং বুন্দেশলিগার অন্যতম সেরা দুই ক্লাবের লড়াই। ৪-২-১-৩ ছকে দল নামান সিটি কোচ পেপ গুয়ার্দিওলা। তার লক্ষ্য ছিল শুরু থেকেই ম্যাচের রাশ নিজেদের দিকে নেওয়া। তার পরিকল্পনাকে সফলভাবেই মাঠে বাস্তবায়ন করলেন সিটির ফুটবলাররা।

হালান্ড

ম্যাচে সাতাশ মিনিটে রড্রি এগিয়ে দিলেন ম্যান সিটিকে।বক্সের বাইরে থেকে তার দূরপাল্লার শট প্রথম গোলের রাস্তা খুলে দেয়। এরপর অবশ্য বেশ কিছুবার বায়ার্ন রক্ষণের পরীক্ষা নেয় সিটি। তবে প্রথমার্ধে এক গোলে এগিয়ে থেকে সাজঘরে ফেরে পেপ গুয়ার্দিওলার দল।

গোল শোধের লক্ষ্যে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের চাপ বাড়ায় বায়ার্ন মিউনিখ। লেরয় সানের দুরন্ত শট রুখে দেন সিটি গোলরক্ষক এদেরসন। এরপরও জার্মান ক্লাবটি গোলের লক্ষ্যে মরিয়া হয়ে আক্রমণ চালাতে থাকে। কিন্তু ৭০ মিনিটের পর আর সিটি কে আটকে রাখতে পারল না জার্মান দলটি। ৭০ মিনিটে বার্নান্দো সিলভার গোল করে সিটির হয়ে লিড বাড়ালেন।

হালান্ড

এর ছয় মিনিটের মধ্যেই ফের হালান্ড ম্যাজিক। নরওয়ে স্ট্রাইকার গোল করে ম্যাচের ফল তিন শূন্য করে দিলেন। সেইসঙ্গে বায়ার্নের ম্যাচে ফেরার সব সম্ভবনাই বিলীন হয়ে গেল। ম্যাচের শুরু থেকেই হালান্ডকে আটকানোর জন্য একাধিক ভাবে চেষ্টা করেছিল বায়ার্ন মিউনিখ। কিন্তু বড় মঞ্চে গোল করাটা অভ্যাস করে ফেলেছেন ম্যান সিটির তারকা স্ট্রাইকার।

এই মরসুমে এটি তার ৪৫ তম গোল। ইপিএলের ফুটবলার হিসেবে এক মরসুমে সর্বাধিক গোল করার রেকর্ড স্পর্শ করে ফেললেন সিটি স্ট্রাইকার। মেসির রোনাল্ডোর মতোই এখন মাঠে নামলেই রেকর্ড করছেন হালান্ড।

ম্যান সিটি

এই ম্যাচে শুধু মাঠে নয় মাঠের বাইরেও নজর ছিল দুই কোচের ট্যাকটিসের লড়াইয়ে। প্রথম পর্বের ম্যাচে অবশ্য টমাস টুসেলকে টেক্কা দিলেন গুয়ার্দিওলা। আগামী ২০ এপ্রিল ঘরের মাঠে দ্বিতীয় লিগের ম্যাচ খেলতে নামবে বায়ার্ন। অলৌকিক কিছু না করলে এবার কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে যাওয়া বেশ কঠিন জার্মান দলটির।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+