CFL 2024: কাস্টমসের বিরুদ্ধে জয় অধরা, লিগের সুপার সিক্সের আশা ক্ষীণ হচ্ছে মোহনবাগান এসজির

কলকাতা লিগে সুপার সিক্সের আশা ক্রমশ ক্ষীণ হচ্ছে মোহনবাগান এসজির। জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে হারের পর এবার কাস্টমসের বিরুদ্ধে জয় অধরাই থাকল সবুজ মেরুনের। ম্যাচ গোলশূন্য ড্র হল। ফলে লিগের লড়াইয়ে আরও পিছিয়ে পড়ল গঙ্গাপারের ক্লাব।

বুধবার কল্যাণী স্টেডিয়ামে কাস্টমসের বিরুদ্ধে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়লে হল মোহনবাগান এসজিকে। ম্যাচে একাধিক সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হল মোহনবাগান এসজি। সুযোগ নষ্টের প্রদর্শনীতেই জয় অধরা থাকল সবুজ মেরুন শিবিরের।

CFL 2024

পয়েন্ট টেবিলে সাত নম্বরে নেমে গেল মোহনবাগান। ফলে পয়েন্ট টেবিলের প্রথম তিন স্থানে কলকাতা লিগ শেষ করা ক্রমেই কঠিন হয়ে পড়ছে মোহনবাগানের পক্ষে। ইতিমধ্যেই লিগে ৯ ম্যাচ খেলেছে সবুজ মেরুন। তারা জয় পেয়ে মাত্র তিন ম্যাচে। টালিগঞ্জ ও ইস্টার্ন রেলকে পাঁচ গোল দিয়ে প্রবলভাবেই লড়াইয়ে ফিরেছি‌ল মোহনবাগান এসজি।

কিন্তু গতম্যাচে জর্জের কাছে হার, তারপর বুধবার কাস্টমসের বিরুদ্ধে ড্র। ফলে সুপার সিক্স থেকে ক্রমেই দূরে সরে যাচ্ছে সুহেল ভাট-সুমিত রাঠিরা। ডেগি কার্ডেজোর দল একেবারেই ছন্দে নেই, দেখেই বোঝা গিয়েছে। দলের রক্ষণভাগ সবদিক থেকেই ব্যর্থ। তাদের জন্য বহু ম্যাচে গোল খেতে হয়েছে।

কলকাতা লিগ টিম ম্যানেজমেন্টের কাছে গুরুত্বহীন। ফলে একদমই জুনিয়র ফুটবলারদের খেলানোর সিদ্ধান্ত নিয়েছে মোহনবাগান এসজি। কিন্তু গত মরশুমে এই লিগ জিততে ‌না পারলেও একাধিক ফুটবলার সিনিয়র দলে সুযোগ পেয়েছিলেন‌। এবার সালাউদ্দিন ছাড়া সেভাবে কেউ নজরও কাড়তে পারছেন না।

আপাতত মোহনবাগান এসজির ফোকাসে ডুরান্ড কাপ, আগামী ১৮ অগাস্ট ডুরান্ড কাপের ডার্বি ম্যাচ রয়েছে। সেই লক্ষ্যে তৈরি হচ্ছে মলিনার দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+