CFL 2023: মোহনবাগানের জয়ের হ্যাটট্রিক, কলকাতা ময়দানে ফুল ফোটালেন কাশ্মীরি তরুণ
কলকাতা লিগে জয়ের ধারা অব্যাহত মোহনবাগান সুপার জায়ান্টের। ঘরের মাঠে ডালহৌসিকে হারিয়ে সিএফএলে হ্যাটট্রিক সবুজ মেরুনের। ম্যাচের ফল ৫-২ । প্রায় তিন বছর পর ক্লাবের মাঠে ম্যাচ খেলতে নামল মোহনবাগান দল। কলকাতা লিগের জন্য মাঠকে নতুনভাবে তৈরি করেন কর্মকর্তারা। বাগানের সবুজ গালিচায় ফুট ফোটালেন এক কাশ্মীরি তরুণ।
টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ সবুজ মেরুনের জয়ের নায়ক ছিলেন হামতে। রবিবাসরীয় বিকেলে ডালহৌসির বিরুদ্ধে হ্যাটট্রিক করলেন কাশ্মীরি তনয় সুহেল ভাট। কলকাতা লিগে যুব দল খেলানোর উদ্যেগ নিয়েছে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট। নামেই যেন যুব দল, সবুজ মেরুন জার্সিতে সুহেল, হামতেদের পারফরম্যান্স যথেষ্টই রঙিন।

ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষ দলের বিরুদ্ধে আধিপত্য বিস্তার করতে শুরু করে সবুজ মেরুন জার্সিধারীরা।একেই তিন বছর পর নিজেদের মাঠে ম্যাচ খেলতে নামল মোহনবাগান। তার উপর ছুটির দিনে দুপুর। ফলে গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ। বাগান জনতাকে অবশ্য হতাশ করলেন না বাগানের যুবরা।
প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে থেকে সাজঘরে ফেরে বাস্তব রায়ের ছেলেরা। ২৫ মিনিট এবং ৪২ মিনিটের মাথায় সুহেল ভাট গোল করেন। দুটি গোলই আসে সুহেলের কাছ থেকে। আরও কিছু সুযোগ পেয়েছিলেন কাশ্মীরি এই তরুণ। সেটা কাজে লাগাতে পারলে প্রথমার্ধেই হ্যাটট্রিক করে ফেলতে পারতেন। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই পেনাল্টি থেকে দলের তৃতীয় গোল এবং নিজের হ্যাটট্রিটটি সম্পন্ন করেন সুহেল।
HATTRICK SUHAIL! ⚽️⚽️⚽️#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/tapih6cmvW
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) July 16, 2023
এর কিছুক্ষণের মধ্যেই গোলের ব্যবধান বাড়ান পরিবর্ত হিসাবে নামা ফারদিন আলি মোল্লা। সুহেলের ক্রশ ডালহৌসি গোলরক্ষকের হাত ফক্সে বেড়িয়ে গেলে গোল করতে ভুল করেননি সুযোগ সন্ধানী ফারদিন।
এরপর একটি গোলশোধ করে ডালহৌসী। যদিও ম্যাচের ৮৬ মিনিটে দলের হয়ে পাঁচ নম্বর গোলটি করেন ফারদিনই।

ম্যাচের শেষ লগ্নে আরও একটি গোল শোধ করে ডালহৌসি, গোল করেন অভ্র কুণ্ডু। ম্যাচ দেখতে মাঠে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, মোহনবাগান সভাপতি টুটু বসু সহ ক্লাবের শীর্ষকর্তারা।
SUHAIL AT THE DOUBLE! SIUUUU! 🔥#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/l0nc5DlEPv
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) July 16, 2023
প্রথম ম্যাচে পাঠচক্রকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে টালিগঞ্জ অগ্রগামীকে ৫-১ গোলে উড়িয়ে দেয় মোহনবাগান। নামতের দুরন্ত হ্যাটট্রিকে ভর করে পিছিয়ে পড়েও জয় হাসিল করল সবুজ মেরুন ব্রিগেড। তৃতীয় ম্যাচেও এল অনায়াস জয়। কলকাতা লিগের শুরুতেই কিন্তু তরতড়িয়ে ছুটছে পাল তোলা নৌকা।
-
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
ফের কালবৈশাখীর ছোঁয়া! ঝড় বৃষ্টিতে ভিজবে কলকাতা সহ গোটা বাংলা -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
রামনবমীর শোভাযাত্রায় হাইকোর্টের সবুজ সংকেত, তবে মানতে হবে কড়া শর্ত












Click it and Unblock the Notifications