Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

CFL 2023: এক টাকায় দেখুন কলকাতা লিগ, বোধনের আগেই বড় ঘোষণা আইএফএ-র

এক টাকায় দেখুন কলকাতা লিগ। অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। তবে এটা মাঠের গ্যালারির টিকিটের দাম নয়, মোবাইলে খেলা দেখার চার্জ। রবিবার থেকে শুরু হচ্ছে কলকাতা ফুটবল লিগ। তার আগে শনিবার লিগের টেলিকাস্ট পার্টনারের নাম ঘোষণা করল আইএফএ। লিগের সূচি ঘোষণা হয়ে গেলেও কোথায় লিগ সম্প্রচার হবে তা নিয়ে ছিল ধোঁয়াশা।

শনিবার বিকেলে সুতারকিন স্ট্রিটে অফিসে সাংবাদিক সম্মেলন করে কলকাতা লিগের টাইটেল স্পনসরের নাম ঘোষণা করল আইএফএ। ইনস্পোর্টস.টিভি( insports.tv) অ্যাপে কলকাতা লিগ দেখানো হবে। কোনোও টিভি চ্যানেল লিগ সম্প্রচার করতে রাজি হয়নি । ফলে ওটিটি প্ল্যাটফর্মে গড়ের মাঠের লিগ দেখানো হবে। এই সংস্থার সঙ্গে এক বছরের চুক্তি আইএফএ-র।

আইএফএ

গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপ ডাউনলোড করা যাবে। লিগ দেখানোর জন্য সম্প্রচারকারী সংস্থার পক্ষ থেকে বিভিন্ন প্ল্যান রাখা হয়েছে। ১৯৯ টাকায় ১৯৯ ম্যাচ দেখা যাবে। অর্থ্যাত ম্যাচ পিছু খরচ করতে হবে ১ টাকা। বিগ থ্রি অর্থাৎ তিন প্রধানের ম্যাচের জন্য ১৫০ টাকা খরচ করতে হবে। প্রতি ম্যাচ দেখা যাবে ২ টাকাতে।

আইএফএ সচিব অনির্বান দত্ত বলেন, 'আমরা কয়েকটা টিভি চ্যানেলের সঙ্গেও কথা বলেছিলাম। কিন্তু তারা লিগের সব ম্যাচ দেখাতে রাজি ছিল না। আমরা চেয়েছিলাম ছোট বড় সব দলের খেলাই সম্প্রচার হোক। সেখানে এই অ্যাপটি লিগের ১৯৯ ম্যাচ দেখাতে রাজি হয়েছে।'

আইএফএ

এই সংস্থাটি লিগের টেলিকাস্ট পার্টনার। স্পনন্সর আনবে এই সংস্থাটি। আপাতত লিগের কোনও স্পনন্সর থাকবে না। আপাতত এই সংস্থার সঙ্গে এক বছরের চুক্তি হয়েছে। তবে চুক্তির অঙ্ক প্রকাশ্যে আসেনি। এই প্রসঙ্গে আইএফএ সচিব বলেন, 'লিগের কমার্সিয়াল রাইটসটাও ওরা নিয়েছে। ওরা যা টাকা দিচ্ছে তাতে লিগের পুরো খরচ এসে যাচ্ছে। আমাদের নতুন করে স্পনসর খোঁজ করতে হবে না।"

এবার লিগে খেলবে না কোনও বিদেশি। ভূমি পুত্র তুলে আনতে সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনের নিয়ম মানতে হচ্ছে আইএফএ কে। যদিও বঙ্গ ফুটবল সংস্থা আশাবাদী প্রিয় ক্লাবকে সমর্থন করার টানেই মাঠে আসবেন ফুটবল প্রেমীরা।

মোহনবাগান

এবার লিগের বেশির ভাগ নৈশলোকে হবে। রবিবার কিশোর ভারতী স্টেডিয়ামে প্রথম ম্যাচ হবে ডায়মন্ডহারবার এফসি ও সাদার্ন সমিতির মধ্যে। প্রথম ম্যাচেই হবে জমকালো উদ্বোধন। লেজার শো, ডান্স পারফরম্যান্স হবে।।তিন প্ৰধানের মাঠেই খেলার অনুমতি পাওয়া গিয়েছে। মোহনবাগান মাঠ সংস্কার হলে ম্যাচ দেওয়া হবে। জানানো হয়েছে আইএফএ এর পক্ষ থেকে।
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+