CFL 2023: প্রথম বড় ম্যাচেই বাজিমাত, ময়দানে দাপট অব্যাহত অভিষেকের দলের
শুক্রবার ২১ জুলাই শদিহ সমাবেশ উপলক্ষ্যে গোটা ময়দান ছিল তৃণমূল কর্মী-সমর্থকদের দখলে। ২৪ ঘণ্টা পরও ময়দানে দাপট দেখাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল। তৃণমূল কংগ্রেস নয়, ডায়মন্ডহারবার এফসি। কলকাতা লিগে প্রথম বড় দলের মুখোমুখি হয়েই চমক দেখাল ডায়মন্ডহারবার। পিছিয়ে পড়েও জয় তুলে নিল কিবু ভিকুনার দল।
জয়ের হ্যাটট্রিক করা মহামেডান স্পোর্টিংকে ২-১ গোলে তাদেরই ঘরের মাঠে হারাল ডায়মন্ড হারবার এফসি।। ৬২ মিনিটে ব্যারেটোর গোলে এগিয়ে যায় মহামেডান স্পোর্টিং। ৬৬ মিনিটে পেনাল্টিতে গোল করে ডায়মন্ড হারবার এফসিকে সমতায় ফেরালো রাহুল পাসোয়ান। ৭৫ মিনিটে আবার গোল রাহুল পাসোয়ানের।

খেলার শুরু থেকে ডায়মন্ড হারবারের আক্রমণই ছিল বেশি। তবে সমান লড়াই দিচ্ছিল মহমেডানও। কিন্তু কোনও দলই প্রথমার্ধে গোল করতে পারেনি। গোল তৈরি করার ক্ষেত্রেও দুই দলই ছিল সমান জায়গায়। মেহরাজউদ্দিন ওয়াডুকে কৌশলে মাত করে দিলেন আই লিগ জয়ী কোচ কিবু ভিকুনা।
দুই প্রাক্তনীর সৌজন্যে মহমেডান মরসুমের প্রথম পরাজয়ের স্বাদ পেল।
Penalty Perfection! Rahul Paswan shows nerves of steel as he converts from the spot to score. #DHFC #DumdaarHarBaarDiamondHarbour #Matchday #IndianFootball #goals pic.twitter.com/OFOBc288ms
— DHFC (@dhfootballclub) July 22, 2023
প্রাক্তন দলের বিরুদ্ধে মধুর প্রতিশোধ নিলেন গত মরসুমে মহমেডান দলের কিছু সময়ের জন্য দায়িত্বে থাকা কিবু ভিকুনা, এবং সাদা,কালো দলে থেকেও প্রায় সুযোগ না পাওয়া রাহুল পাসোয়ান। জোড়া গোল করলেন রাহুল।

দুই দলের জন্যই এই ম্যাচ ছিল সম্মানের লড়াই। একে তো লিগ টেবিলের শীর্ষস্থানের লড়াই। এই ম্যাচের আগে ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে ছিল ডায়মন্ড হারবার। আর মহামেডান জয়ের হ্যাটট্রিক করে ছিল ২ নম্বরে। জিতলে সাদা কালো ব্রিগেড ১ নম্বরে চলে যেত। কিন্তু শীর্ষস্থান ধরে রাখল অভিষেকের ক্লাব। কলকাতা লিগের গ্রুপ এ-তে পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে সবার উপরে ডায়মন্ড হারবার।
INCREDIBLE FEAT @dhfootballclub ! I am filled with joy & pride for the exceptional performance displayed by the team. Thanks coach @lakibuteka for you invaluable guidance. Let us continue to raise the flag of #DHFC with unwavering determination. Onwards and upwards we march! 🙌 https://t.co/bR8yeqMXeT
— Abhishek Banerjee (@abhishekaitc) July 22, 2023
জয়ের পর তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইটারে লেখেন, "অসাধারণ কাজ করে দেখাল ডায়মন্ড হারবার। গোটা দলের দুর্দান্ত পারফরম্যান্সে আমি আনন্দিত এবং গর্বিত। কোচ কিবু ভিকুনাকে অনেক শুভেচ্ছা। এই ভাবেই আরও উপরের দিকে এগিয়ে যাব আমরা।"












Click it and Unblock the Notifications