East Bengal: হতাশাজনক পারফরম্যান্স, আইএসএলের শুরুতেই ইস্টবেঙ্গল কোচের পদ ছাড়লেন কুয়াদ্রাত

ডুরান্ড কাপে হতাশাজনক পারফরম্যান্স, আইএসএলের শুরুতেই প্রথম তিন ম্যাচে হার। অসন্তোষ বাড়ছিল ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাতকে ঘিরে। পুজোর আগেই বিরাট সিদ্ধান্ত নিয়ে নিল লাল হলুদ টিম ম্যানেজমেন্ট। সোমবার বিবৃতি জারি করা ইমামি ইস্টবেঙ্গলের পক্ষ থেকে ঘোষণা করা হল ইস্টবেঙ্গল হেড কোচের পদ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কার্লেস কুয়াদ্রাত। অর্থ্যাত পদত্যাগ করলেন স্প্যানিশ কোচ।

লাল হলুদের পক্ষ থেকে বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে আপাতত অন্তবর্তীকালীন কোচের দায়িত্ব সামলবেন বিনো জর্জ। লাল হলুদের কুয়াদ্রাত অধ্যায়ের আপাতত ইতি। আপাতত কঠিন সময়ে দায়িত্ব সামলাবেন যুব দলের কোচ বিনো জর্জই।

আইএসএলে অন্তর্ভুক্তির পর থেকেই ইস্টবেঙ্গলের হতাশাজনক পারফরম্যান্স চলতেই থাকে। রবি ফাওলার থেকে স্টিফেন কনস্ট্যানটাইন একাধিক হেভিওয়েট কোচ এলেও লাল হলুদের পারফরম্যান্সের কোনও বদল হয়নি। কিন্তু গত মরশুমে কার্লেস কুয়াদ্রাতকে কোচ করে চমক দেন ইমামি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। বেঙ্গালুরু এফসির প্রাক্তনী এসেই দলের হাল বদলের আভাস দেন।

গত মরশুমের শুরুতেই ডুরান্ড কাপে দলকে রানার্স করে বুঝিয়ে দেন এবার অন্ধকার কেটে আলোর সন্ধান পাবে ইস্টবেঙ্গল। তারপর দলকে কলিঙ্গ সুপার কাপে চ্যাম্পিয়ন করে সমর্থকদের কাছে ম্যাজিক ম্যান হয়ে উঠেন কুয়াদ্রাত। সেই ম্যাজিক ম্যান অবশ্য লাল হলুদকে গত মরশুমে আইএসএলের সুপার সিক্সে তুলতে ব্যর্থ হন। তবে দীর্ঘদিন পর ইস্টবেঙ্গলকে কোনও সর্বভারতীয় ট্রফি জিতিয়ে নায়ক হয়ে উঠেন কুয়াদ্রাত।

কিন্তু কলকাতা ময়দানে কোনও কিছুই স্থায়ী নয় আজ যে নায়ক কাল সে ভিলেন। চলতি মরশুমে শুরু থেকেই সমর্থকরা প্রফেসার বলতে থাকেন কুয়াদ্রাতকে। কিন্তু ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়। তারপর এসিএলের যোগ্যতা নির্ণায়ক পর্বের প্রথম ম্যাচেই হার। কিন্তু সময় দেওয়া হয়েছিল কুয়াদ্রাতকে।
তবে আইএসএলের শুরুর তিন ম্যাচে একটিতেও জয় পায়নি ইস্টবেঙ্গল, গ্যালারিতে কুয়াদ্রাতকে নিয়ে গো ব্যাক ধ্বনি উঠে যায়। ম্যানেজমেন্টের আস্থাও ক্রমশ কমতে থাকে কুয়াদ্রাতের উপর থেকে। অবশেষে সোমবারই এল সেই সংবাদ। লাল হলুদের কোচের পদ থেকে সরেই গেলেন স্প্যানিশ বস।

ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বিবৃতিতে, কুয়াদ্রাতকে ধন্যবাদ জানানো হয়েছে ডুরান্ড কাপে রানার্স এবং সুপার কাপে দলকে চ্যাম্পিয়ন করার জন্য। একইসঙ্গে ছোট্ট বিবৃতিতে কুয়াদ্রাতের ভবিষ্যতের জন্য শুভ কামনা জানানো হয়েছে।কে হবেন লাল হলুদের পরবর্তী কোচ? এটা নিয়ে শুরু হয়েছে চর্চা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+