বেলের বিস্ময়-গোল,চ্যাম্পিয়ন্স লিগে সালাহর চোটে স্বপ্নভঙ্গ লিভারপুলের

কিয়েভে আয়োজিত রুদ্ধশ্বাস চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল যেন চিল নাটকীয়তায় ঠাসা। পরিবর্ত হিসাবে মাঠে নেমে গ্যারেথ বেলের ওভার হেড কিকের বিস্ময় গোল এদিন জমিয়ে দেয় খেলার মেজাজ।

কিয়েভে আয়োজিত রুদ্ধশ্বাস চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল যেন চিল নাটকীয়তায় ঠাসা। পরিবর্ত হিসাবে মাঠে নেমে গ্যারেথ বেলের ওভার হেড কিকের বিস্ময় গোল এদিন জমিয়ে দেয় খেলার মেজাজ। জমজমাট এই ম্যাচ ৩-১ গোলে পকেটে পুরে ফেলে জিদানের দল লিভারপুল । বায়ার্ন মিউনিখের পর প্রথম দল হিসেবে টানা তিন আসরে চ্যাম্পিয়ন হলো মাদ্রিদের ক্লাবটি।

বেলের বিস্ময়-গোল,চ্যাম্পিয়ন্স লিগ রিয়াল মাদ্রিদের

খেলার ২৩ মিনিটে ডি-বক্স থেকে রবের্তো ফিরমিনোর বুলেট গতির শট ফেরে সের্হিও রামোসের পায়ে লেগে। ফিরতি বলে ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ডের শট ঝাঁপিয়ে ঠেকান রিয়াল গোলরক্ষক কেইলর নাভাস। খেলার ৪৩তম মিনিটে লিভারপুলের জালে বল পাঠান করিম বেঞ্জেমা। কিন্তু তাতে লাভের লাভ হয়নি বেজে যায় অফসাইডের বাঁশি। দ্বিতীয়ার্ধের শুরুতে লিভারপুলকে চেপে ধরে রিয়াল। এরপর ৫১ মিনিটে লিভারপুলের জার্মান গোলরক্ষকের অমার্জনীয় ভুলে এগিয়ে যায় রিয়াল। করিয়াসের থ্রো করা বলে কোনও রকমের ভুল না করে পায়ের জাদুতে তা জালে জড়িয়ে দেন বেঞ্জেমা। খেলার ৬১তম মিনিটে বদলি নেমে তিন মিনিটের মধ্যে চরম এক গোলে দলকে এগিয়ে নেন গ্যারেথ বেল। এরপর ৮৩ মিনিটের মাথায় গোলরক্ষকের ভুলে গোল আসে গ্য়ারেথের ঝুলিতে।

এদিকে, খেলার মধ্যেই এদিন ঘিরে ধরে কিছু আবেগঘন মুহূর্ত । রামোসের সঙ্গে বল দখলের লড়াইয়ে মাঠেরই গুরুতর আহত হন মোহমদ সালাহ। কাঁধে চোটের সঙ্গে তাঁর লিগামেন্টেও চোট লেগেছে বলে খবর। শোনা যাচ্ছে এই চোটের কারণে রাশিয়া বিশ্বকাপে কার্যত অনিশ্চিত হয়ে পড়লেন সালাহ। এরপরই চোখের জলে মাঠ ছাড়েন সালাহ। খেলা শুরুর ৬ মিনিটের মাথায় এই ঘটনাতেই ভারাক্রান্ত হয়ে পড়েন লিভারপুল সমর্থকরা। এরপর লিভারপুলের তরফে সালাহের চোটের বিষয়টি সংবাদ মাধ্যমের কাচে স্পষ্ট করেন ইউগেল ক্লার্ক। এদিকে, ইওরোপীয় ফুটবলে সেরার মঞ্চ জয়ের লড়াইয়ে ফাইনালে শেষবার রিয়াল হেরেছিল ১৯৮১ সালে। সেটি ছিল লিভারপুলের কাছে হার। সেই ঘটনার প্রায় ৩ দশক পর আবার ফাইনাল জয় ছিনিয়ে নিল রিয়াল মাদ্রিদ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+