আইএসএল ৩: কেরল ব্লাস্টার্সকে ১-০ গোলে হারিয়ে মরশুমের প্রথম জয় পেল এটিকে

কোচি, ৫ অক্টোবর : আইএসএলের তৃতীয় মরশুমে বুধাবারের ম্যাচে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল আতলেতিকো দে কলকাতা। এবারের মরশুমের প্রথম ম্যাচে পরাজয়ের চাপ নিয়ে মাঠে নেমেছিল কেরল ব্লাস্টার্স। অন্যদিকে আতলেতিকো দে কলকাতা তাদের প্রথম ম্যাচ ড্র হওয়ার পরে জয়ের জন্য মুখিয়ে ছিল। [আইএসএলে আতলেতিকো দে কলকাতার খেলা কবে কবে? জেনে নিন একনজরে]

প্রথমার্ধের শুরুর দিকে কলকাতার ডিফেন্স সামান্য দুর্বল দেখালেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কলকাতার খোলোয়াররা কড়া টক্কর দিতে শুরু করে। খেলার প্রথমার্ধ গোলশূণ্য ভাবেই শেষ হয়। এরপরেই নাটকীয় পরিবর্তন আসে দ্বিতীয়ার্ধের খেলায়। [আইএসএল ৩-ই সবচেয়ে আকর্ষণীয় হতে চলেছে : সৌরভ গঙ্গোপাধ্যায়]

কেরল ব্লাস্টার্সকে ১ গোলে হারিয়ে আইএসএল মরশুমের প্রথম জয় পেল এটিকে

দ্বিতীয়ার্ধের শুরুতে জাভিয়ার লারা গ্রান্দে একটি গোল করে এগিয়ে দেয় কলকাতাকে। এরপর থেকেই চাপে পড়ে যায় কেরল ব্লাস্টার্স। হিউম, পোস্তিগাদের আক্রমণে দিশেহারা হয়ে পড়ে কেরল ব্লাস্টার্স। যদিও খেলা শেষ হওয়ার ২২ সেকেন্ড আগে পর পর দুটো কর্নারের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি কেরল ব্লাস্টার্সের খেলোয়াররা । [আইএসএল ২০১৬/১৭ : কেমন হবে আতলেতিকো দে কলকাতার তৃতীয় মরশুম!]

অ্যাওয়ে ম্যাচ হলেও প্রথম ম্যাচে পয়েন্ট খোয়ানোর পরে এই ম্যাচে জেতার লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিল টিম এটিকে। বিপক্ষ দল কেরল ব্লাস্টার্সও কড়া টক্করে মনোভাব নিয়ে মাঠে নামে। কেলার প্রথমার্ধে একাধিকবার সুযোগ পেলেও কেরল ব্লাস্টার্সের খেলোয়াররা সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে ম্যাচ জেতে আতলেতিকো দে কলকাতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+