মরণ-বাঁচন ম্যাচের আগে সুখবর এটিকে মোহনবাগানে, দলে ফিরছেন ৪ তারকা ফুটবলার

মোহনবাগান একের পর এক পয়েন্ট নষ্ট করে ধুঁকছে। একটা মাত্র জয় তাদের প্লে অফে নিয়ে যেতে পারে।

আইএসএলের প্রথম লিগে এটিকে মোহনবাগানের পাল তোলা নৌকা তরতরিয়ে এগিয়ে চললেও ফিরতি লিগে বারবার ঢেউয়ের মুখে পড়তে হয়েছে। সেষ আটটি ম্যাচের মধ্যে মাত্র দুটিতে জয় পেয়েছে মেরিনার্সরা। চারটি ম্যাচে হারতে হয়েছে। আর ড্র করেছে দুটি ম্যাচে।

এই অবস্থায় কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচের আগে সুখবর পেল এটিকে মোহনবাগান। চোট-আঘাত জর্জরিত সবুজ-মেরুন শিবিরের কাছে প্লে অফের অঙ্ক জটিল হয়ে গিয়েছে বেঙ্গালুরু এফসি বড় ব্যবধানে লিগ টপার মুম্বই এফসিকে হারিয়ে দেওয়ায়।

একের পর এক পয়েন্ট নষ্ট করে ধুঁকছে বাগান

একের পর এক পয়েন্ট নষ্ট করে ধুঁকছে বাগান

মোহনবাগান একের পর এক পয়েন্ট নষ্ট করে ধুঁকছে। একটা মাত্র জয় তাদের প্লে অফে নিয়ে যেতে পারে। কিন্তু সেই বহু প্রত্যাশিত জয়ের খোঁজে বিগত তিনটি ম্যাচের মধ্যে তাদের হারের মুখ দেখতে হয়েছে দুটিতে। বেঙ্গালুরু ও হায়দরাবাদ এফসির বিরুদ্ধে তাদের হারতে হয়েছে। আর জামশেদপুরের বিরুদ্ধে তারা ড্র করে প্লে অফের পথ কঠিন করে ফেলেছে।

কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচকেই পাখির চোখ

কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচকেই পাখির চোখ

শনিবার তারা কেরালার বিরুদ্ধে নামছে। এই ম্যাচে জিতলেই নিশ্চিত হয়ে যাবে প্লে অফে পৌঁছনো। শেষ ম্যাচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে কলকাতা ডার্বি তারা খেলতে পারবে নিশ্চিন্ত মনে। মোহন-কোচও কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচকেই পাখির চোখ করছে বহু প্রতীক্ষিত একটি জয় তুলে নেওয়ার জন্য।

মরণ-বাঁচন ম্যাচের আগে এটিকে মোহনবাগানে সুখবর

মরণ-বাঁচন ম্যাচের আগে এটিকে মোহনবাগানে সুখবর

আর এই মরণ-বাঁচন ম্যাচের আগে এটিকে মোহনবাগানের কাছে খুশির খবর নিয়ে এল চোট ও কার্ড সমস্যা মিটিয়ে টিমে ফিরছেন দুই গুরুত্বপূর্ণ ফুটবলার। ফলে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে নামার আগে পূর্ণ শক্তি নিয়েই নামতে পারবেন মেরিনার্সরা। এই ম্যাচ কোচ জুয়ান ফেরান্দোর কাছে একপ্রকার ডু অর ডাই ম্যাচ।

পূর্ণ শক্তির দল নামাতে তৈরি বাগান কোচ

পূর্ণ শক্তির দল নামাতে তৈরি বাগান কোচ

এই ম্যাচ জিততে মোহন-কোচ পূর্ণ শক্তির দল নামাতে চাইছেন। কোনও ঝুঁকি নিতে চাইছেন না। চোট সমস্যা মিটিয়ে মোহন-টিমে ফিরছেন বুমোস, ফিরছেন গ্লেন মার্টিন্স, কার্ল ম্যাথিউ। আবার কার্ড সমস্যায় বাইরে থাকা আশিক কুরিয়ানও এই ম্যাচে ফিরছেন। ফলে পূর্ণ শক্তির দল নামাতে কোনও সমস্যায় পড়তে হবে না ফেরান্দোকে।

যে কোনও মূল্যে জয় চাইছে মোহনবাগান

যে কোনও মূল্যে জয় চাইছে মোহনবাগান

বুমোস ছাড়া মোহনবাগানকে ছন্নছাড়া লেগেছে গত তিনটি ম্যাচে। আবার গতবার দুর্দান্ত ফুটবল খেলা স্টিফেন কোলাসো এবার একেবারেই ছন্দে নেই। তার জায়গায় আশিক কুরিয়ানের সার্ভিস পাবে এটিকে মোহনবাগান। আবার মার্টিন্স ও ম্যাথিউয়ের সার্ভিস পেতেও সমস্যা নেই। মোট কথা, এক ম্যাচ বাকি থাকতে প্লে অফ নিশ্চিত করতে যে কোনও মূল্যে জয় চাইছে মোহনবাগান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+