Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Asian Games 2023: চিনের কাছে পাঁচ গোল হজম করে যাত্রা শুরু করল ভারতীয় ফুটবল দল

এশিয়ান গেমসের শুরুতেই বড় ধাক্কা ভারতের। চিনের কাছে ৫-১ হেরে এশিয়াডে যাত্রা শুরু ব্লু ব্রিগেড। ভারতীয় দলের রক্ষণ নিয়ে কার্যত গোটা ম্যাচে ছিনিমিনি খেলল চিন। আইএসএলের জন্য দলগুলি ফুটবলার ছাড়েনি, দ্বিতীয় সারির দলই নিয়ে চিনের বিরুদ্ধে কোনও প্রস্তুতি ছাড়া খেলতে ‌নেমেছিল ইগর স্টিমাচের দল। প্রস্তুতিহীন ভাবে খেলতে নামলে ফল কী হতে পারে সেটা বুঝিয়ে দিল চিন।

ম্যাচের আগে সুনীল ছেত্রী, সন্দেশ জিঙ্ঘানদের পরবর্তী ম্যাচের কথা বিবেচনা করে বিশ্রাম দেওয়ার কথা বলেছিলেন কোচ ইগর স্টিমাচ। কিন্তু মঙ্গলবার ভারতীয় দলের প্রথম একাদশেই দেখা গেল দুই সিনিয়র ফুটবলারকে। টুর্নামেন্টের প্রথম ম্যাচ থেকেই পুরো পয়েন্টের লক্ষ্যে ঝাঁপিয়েছিলেন ক্রোয়েশিয়ান কোচ।
ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে চিন। ভারতীয় রক্ষণ ভাগে সন্দেশ ছাড়া প্রত্যেকেই তরুণ ফুটবলার। ফলে চিনা আগ্রাসন সামাল দিতেই নাভিশ্বাস হয়ে উঠে ভারতীয় ফুটবলারদের। পাল্টা কাউন্টার আক্রমণেও যায় ভারত।

,সুনীল

১৪ মিনিটে দূরপাল্লার শট নেন সুনীল ছেত্রী। একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হল। কিন্তু চিনের ডিফেন্সে একটা মিস পাসের সুযোগ নিয়ে সঙ্গে-সঙ্গে দূরপাল্লার শট। ভারত অধিনায়কের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এর দুই মিনিটের মধ্যেই এগিয়ে গেল চিন।১৬ মিনিটে কর্নার পায় চিন। ভারতীয় ডিফেন্স চিনা আক্রমণ সামাল দিতে ব্যর্থ হল। গোল করে চিনকে এগিয়ে দিলেন তিনাই গাও।

২৩ মিনিটে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিল চিন। পেনাল্টি বক্সের মধ্যে চিনা ফুটবলারকে ফাউল করেন। গুরমিতকে হলুদ কার্ড দেখান রেফারি, কিন্তু পেনাল্টি সেভ করে দুর্গ রক্ষা করেন গুরপ্রীত। কিন্তু এরপরও আক্রমণের ঝড় থামেনি চিনের। ভারতীয় ডিফেন্সের করুণ অবস্থার সুযোগ গোটা ম্যাচেই নিলেন চিনের ফুটবলাররা। তবে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আশা জাগিয়েছিল ভারত।


গতিতে চিনা ডিফেন্ডারদের পরাস্থ করে দুরন্ত গোল করে ম্যাচে সমতায় ফেরান রাহুল কেপি। ১-১ গোলেই শেষ হয় প্রথমার্ধের খেলা। কিন্তু দ্বিতীয়ার্ধে খেলা থেকে যেন হারিয়ে গেল ভারত। তারই সুযোগে আরও চারটি গোল হজম করল ব্লু ব্রিগেড।

ভারত

৫১ মিনিটে দাই ওয়েইজুন চিনের হয়ে দ্বিতীয় গোলটি করেন। এরপর ৭২ মিনিটে দাই ওয়েইজুনের দুরন্ত শট প্রাথমিকভাবে বাঁচিয়েছিলেন গুরমীত কিন্ত ফিরতি বলে গোল করতে ভুল করলেন না তাও। ম্যাচের ফল ৩-১। ৭৫ মিনিচে সন্দেশ জিঙ্ঘানকে কার্যত বোকা বানিয়ে চতুর্থ গোল করল চিন। এবারও গোলদাতা তাও।
৮৫ মিনিটে সুনীল ছেত্রীকে তুলে নেন কোচ ইগর। ম্যাচের শেষ দিকে ভারতের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন ফাঙ। শেষ পর্যন্ত ৫-১ ফলে হার মানতে হল ভারতকে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+