Copa America 2024: গোলে অবদান রাখলেন মেসি, জয় দিয়েই কোপা যাত্রা শুরু করল আর্জেন্টিনা
জয় দিয়েই কোপা আমেরিকা যাত্রা শুরু করল আর্জেন্টিনা। প্রথম ম্যাচে মেসিরা সহজেই হারিয়ে দিল কানাডাকে। ম্যাচের ফল ২-০। মার্কিন যুক্তরাষ্ট্রের আটলাান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে খেলার প্রথমার্ধে আর্জেন্টিনাকে কোনও ক্রমে আটকে রাখে কানাডা। আর্জেন্টিনা একাধিকবার আক্রমণে গেলেও কানাডার গোলের মুখ খুলতে পারেনি।
ম্যাচের প্রথমার্ধের কোনও দলই গোল করতে পারেনি। একাধিক সুযোগ পায় মেসির দল। ম্যাচের রাশ আর্জেন্টিনার হাতে থাকলেও গোলের মুখ খোলেনি। দ্বিতীয়ার্ধে ৪৯ মিনিটে গোলের মুখ খোলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ম্যাক অ্যালিস্টারের পাস বক্সের মধ্যে পান আলভারেস। তাঁর ডান পায়ের কানাডার গোলকিপারকে পরাস্ত করে জালে জড়িয়ে যায়

আর্জেন্টিনার দুটি গোলেই অবদান মেসির। খেলার ৮৮ মিনিটে মেসির পাস থেকে আসে আর্জেন্টিনার দ্বিতীয় গোল। মেসির পাস থেকে বল ধরে গোল করেন আর্জেন্টিনার আরেক স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ। এরপর আর গোল সংখ্যা বাড়েনি। ফলে ২ গোলে জয় দিয়েই কোপার সূচনা করল গতবারের চ্যাম্পিয়নরা।
ম্যাচে বেশ কিছু সুযোগ নষ্ট করেন মেসি। ৫৭ মিনিটে কানাডার প্রতি-আক্রমণ থেকে বল পেয়ে প্রায় শূন্য রক্ষণভাগ পেয়েও গোল করতে পারেননি। ৬৬ মিনিটে একইভাবে কানাডার প্রতি-আক্রমণ থেকে বল পান মেসি। এবারের বল গোলে পাঠাতে পারেননি। ৭৯ মিনিটেও মাঝমাঠে বল পেয়ে ফাঁকা চ্যানেল পেয়ে টান দেন মেসি। এবারও সামনে একা পড়ে যান ক্রেপিয়াও। মেসি চিপ করলেও বাঁ পোস্টের পাশ দিয়ে বল চলে যায়।
— CONMEBOL Copa América™️ ENG (@copaamerica_ENG) June 21, 2024
বিশ্বকাপ জয়ের পর এই প্রথম কোনও বড় টুর্নামেন্টে খেলতে নেমেছেন মেসি। শুক্রবার ভোরে মাঠে নেমেই অনন্য নজির স্পর্শ করেন তিনি। এই ম্যাচে মাঠে নামার সঙ্গে সঙ্গেই রেকর্ড গড়ে ফেললেন আর্জেন্টাইন অধিনায়ক। কোপা আমেরিকায় ৩৫তম ম্যাচ খেলে ফেললেন মেসি। তাঁর থেকে বেশি ম্যাচ কোপায় আর কোনও ফুটবলার খেলেনি। মেসির আগে এই রেকর্ড ছিল চিলির গোলরক্ষক সের্খিয়ো লিভিংস্টোনের। তিনি খেলেছিলেন ৩৪টি ম্যাচ।
35 - Lionel Messi plays tonight his 35th game in the Copa América, now the outright most of any player in the history of the tournament, surpassing Sergio Livingstone. Inexhaustible. pic.twitter.com/BJSgdl6iS3
— OptaJoao (@OptaJoao) June 20, 2024
১৯৫৩ সালের কোপা আমেরিকায় সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়েছিলেন চিলির তৎকালীন দলের গোলকিপার সের্জিও লিভিংস্টোন। শুক্রবার ৭১ বছর পর সেই রেকর্ড ভেঙে দিলেন লিওনেল মেসি। সপ্তমবার কোপা আমেরিকায় খেলছেন মেসি। এবারই হয়তো শেষবার এই টুর্নামেন্টে খেলছেন মেসি। আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ চিলির বিরুদ্ধে। এ বার দেখার ওই ম্যাচে মেসি গোল পান কিনা। ২০২১ কোপা আমেরিকা ও ২০২২ বিশ্বকাপ জয়ের পর টানা তৃতীয় মেজর শিরোপার খোঁজে রয়েছে আর্জেন্টিনা।












Click it and Unblock the Notifications