ঠাকুরদা-ঠাকুমা এখনও থাকেন ভারতে, বাবার জন্ম রাজকোটে, ভারতের বিরুদ্ধে নামার আগে আবেগতাড়িত আমেরিকা অধিনায়ক মিয়া

ঠাকুরদা-ঠাকুমা এখনও থাকেন ভারতে, বাবার জন্ম রাজকোটে, ভারতের বিরুদ্ধে নামার আগে আবেগতাড়িত আমেরিকা অধিনায়ক মিয়া

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলতে নামছে আমেরিকা। কলিঙ্গ ভূমে আয়োজক দেশ ভারতের বিরুদ্ধে নামার আগে আবেগতাড়িত আমেরিকার অধিনায়ক মিয়া ভুটা। তাঁকে ঘিরে ধরছে বাবার থেকে শোনা ভারতের বিভিন্ন ইতিহাস এবং সংস্কৃতির আভিজাত্য। ঠাকুরদা-ঠাকুমার সঙ্গে কাটানো মুহূর্তগুলো যেন বারবার ফিরে আসছে বছর ১৭-এর মেয়েটির মধ্যে।

ঠাকুরদা-ঠাকুমা এখনও থাকেন ভারতে, বাবার জন্ম রাজকোটে, ভারতের বিরুদ্ধে নামার আগে আবেগতাড়িত আমেরিকা অধিনায়ক মিয়া

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আমেরিকাকে নেতৃত্বের আর্ম ব্যান্ড পরে এই প্রথম ভারতে পা রাখেননি মিয়া। ভারতের মাটির সঙ্গে তাঁর যোগ অত্যন্ত নীবিড়। আত্মিক যোগাযোগ রয়েছে এ দেশের সংস্কৃতি, ঐতিহ্য, পরম্পরার সঙ্গে। মিয়ার জন্ম আমেরিকায় হলেও তাঁর পূর্ব পুরুষরা দীর্ঘ দিন থেকেছে এবং থাকছেন এই দেশে। মিয়ার বাবা ভুগা বুটা'র জন্ম ভারতে। বাল্যকাল এবং কৈশরের কিছুটা সময় এ দেশে কাটিয়ে তিনি পাকাপাকি ভাবে পাড়ি জমান আমেরিকায়। পড়াশুনার জন্য এবং আমেরিকায় টেনিসে স্কলারশিপ পাওয়ায় ১৬ বছর বয়সে ভারত ত্যাগ করেন তিনি। বাবার কাছ থেকে ভারতের সংস্কৃতি, ঐতিহ্য এবং নানান বিষয়ে বহু কথা ছোট থেকেই শুনেছেন মিয়া। তিনি বলছিলেন, "আমার বাবা এই দেশেই জন্মেছেন এবং জীবনের প্রথম ১৬টা বছর কাটিয়েছেন এই মাটিতেই। আমি এখানে বিশ্বকাপ খেলার জন্য মুখিয়ে রয়েছি। এখানকার ঐতিহ্য, সংস্কৃতির সঙ্গে ছোট থেকেই আমি পরিচিত, যা আমার বেড়ে ওঠার পথে আমার মধ্যে পজিটিভিটি নিয়ে আসে।"

বাবা আমেরিকায় পাকাপাকি ভাবে চলে গেলেও, তাঁর ঠাকুরদা-ঠাকুমা এখনও থাকেন ভারতে। গুজরাতের রাজকোটে থাকেন তাঁরা। এর আগে তিন-চার বার ভারতে এসেছেন মিয়া, পিতৃপুরুষের সঙ্গে দেখা করতে, তাঁদের সঙ্গে সময় কাটাতে। শুধু বাবার থেকে শোনা কাহিনীই নয়, তিনি নিজে উপলব্ধ করেছেন ভারতের সংস্কৃতি, পরম্পরা এবং ঐতিহ্য। যা মানুষ হিসেবে তাঁরে ভিতর থেকে আরও নিরেট, খাঁটি তৈরি করেছে।

যেই দেশের সঙ্গে নাড়ির টান সেই দেশের বিরুদ্ধে তিনি খেলতে যখন নামবেন তখন পরিবারের সমর্থন কোন দিকে থাকবে? এই প্রশ্নের উত্তরে হাসতে হাসতে মিয়া বলেন, "তাঁরা নিশ্চয়ই চাইবেন আমি যেই দেশের হয়ে প্রতিনিধিত্ব করছি সেই দেশ ভাল ফল করুক। কিন্তু তারই পাশাপাশি তাঁরা মুখিয়ে থাকবেন এটা দেখার জন্য যে ভারতীয় দল গোটা বিশ্বের সামনে নিজেদের কী ভাবে মিলে ধরে!"

কলিঙ্গ স্টেডিয়ামে ১১ অক্টোবর ভারতের বিরুদ্ধে রাত ৮'টার সময়ে মুখোমুখি হবে আমেরিকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+