Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

৫ লক্ষ ২৫ হাজার জনসংখ্যার দেশ খেলবে ফিফা বিশ্বকাপে, উৎসবে মাতল আফ্রিকার দ্বীপরাষ্ট্র

আগামী বছরের ফিফা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল কেপ ভার্দে। জনসংখ্যার দিক থেকে দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ হিসেবে কেপ ভার্দের বিশ্বকাপে খেলা নিশ্চিত হতেই উৎসবে মাতল এই দ্বীপরাষ্ট্র।

এর আগে, আইসল্যান্ড ২০১৮ সালের বিশ্বকাপে খেলেছিল। জনসংখ্যার নিরিখে কেপ ভার্দে রইল আইসল্যান্ডের পরেই। আগামী বছর মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ, অংশ নেবে ৪৮টি দল।

Timothy Rogers/Getty Images

আফ্রিকান নেশনস কাপে কেপ ভার্দের অভিষেক হয় ২০১৩ সালে। তারপর দুবার তারা কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। বর্তমানে তারা ফিফা র‍্যাঙ্কিংয়ে ৭০ নম্বরে রয়েছে। কেপ ভার্দে গ্রুপ বি-তে ক্যামেরুনের মতো আফ্রিকার শক্তিশালী দলকে পিছনে ফেলে শীর্ষস্থান দখল করল। ক্যামেরুনকে এখন নবম বারের মতো বিশ্বকাপে কোয়ালিফাই করার জন্য আন্তঃ-কনফেডারেশন প্লে-অফ রাউন্ডে খেলতে হবে।

এসওয়াতিনিকে ৩-০ গোলে হারিয়েছে কেপ ভার্দে। ডাইলন লিভ্রামেন্টো, উইলি সেমেডো এবং স্টোপিরা কেপ ভার্দের হয়ে গোলগুলি করেন। আগামী বছরের বিশ্বকাপে তাদের পারফরম্যান্স যাই হোক না কেন, তাঁরা দেশের ইতিহাসে নিজেদের নাম স্বর্ণাক্ষরে লিখে রাখলেন। কেপ ভার্দে গ্রুপ বি অভিযান শেষ করল ২৩ পয়েন্ট নিয়ে। এরপরই রাজধানী প্রায়াতে উৎসবের আবহ।

কোচ পেদ্রো ব্রিটোর কথায়, "এই আনন্দ মানুষকে দিতে পারাটা বিশাল ব্যাপার। এই জয় কেপ ভার্দের সব মানুষের জন্য এবং সর্বোপরি, যাঁরা আমাদের স্বাধীনতার জন্য লড়াই করেছেন তাঁদের জন্য।"

১৯৭৪ সালের এপ্রিল মাসে পর্তুগালে বিপ্লবের পর, PAIGC কেপ ভার্দেতে একটি সক্রিয় রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়। ১৯৭৪ সালের ডিসেম্বরে PAIGC এবং পর্তুগাল একটি চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তির মাধ্যমে পর্তুগিজ এবং কেপ ভার্দিয়ান প্রতিনিধিদের নিয়ে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল। ইসওয়াতিনির বিরুদ্ধে জয়ের পর রাজধানীতে কার্নিভালের মতো উৎসব শুরু হয়ে যায়। ভক্তরা রাস্তায় নেমে আসেন, গাড়ির হর্ন বাজান এবং আতশবাজি পোড়ান। রেগে এবং স্থানীয় ফুনানা সঙ্গীতের তালে মানুষ রাস্তায় নাচছিলেন। ৩৭ বছর বয়সী ভক্ত জর্জ জুনিয়র লিভ্রামেন্টো এএফপিকে স্টেডিয়ামের কাছে বলেন, এটি 'এক অবিশ্বাস্য মুহূর্ত'।

লিভ্রামেন্টো আরও যোগ করেন, "আমার কথা বলার ভাষা নেই। আমি স্টেডিয়ামে ছিলাম এবং আমাদের দলকে শর্তহীনভাবে সমর্থন করেছি।" ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো কেপ ভার্দের এই 'ঐতিহাসিক মুহূর্ত'-এর জন্য অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, এই কীর্তি দেশের নতুন প্রজন্মের ফুটবলপ্রেমীদের অনুপ্রাণিত করতে পারে।

আঙ্গোলার সঙ্গে ড্র এবং ক্যামেরুনের কাছে হারের পর কেপ ভার্দে টানা পাঁচটি ম্যাচ জিতে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করল। অধিনায়ক রায়ান মেন্ডেস বলেন, "সত্যি বলতে, এই মুহূর্তটি বর্ণনা করার মতো শব্দ আমার কাছে নেই। আমি খুবই, খুবই খুশি।" উল্লেখ্য, ২০০২ সালে প্রথমবারের মতো বিশ্বকাপ বাছাইপর্বে অংশ নিয়েছিল কেপ ভার্দে। অবশেষে স্বপ্নপূরণ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+