AFC Cup 2022: সাঙ্গ হল এএফসি অভিযান, ঘরের মাঠে ইন্টার জোন প্লে-অফ সেমিফাইনালে হেরে বিদায় নিল এটিকে মোহনবাগান

AFC Cup 2022: সাঙ্গ হল এএফসি অভিযান, ঘরের মাঠে ইন্টার জোন প্লে-অফ সেমিফাইনালে হেরে বিদায় নিল এটিকে মোহনবাগান

এএফসি কাপ ২০২২ থেকে বিদায় নিল এটিকে মোহনবাগান। বুধবার যুবভারতী ক্রীড়াঙ্গণে মালয়েশিয়ার কুয়ালা লামপুর সিটি এফসি'র বিরুদ্ধে এএফসি ইন্টার জোন প্লে-অফ সেমিফাইনালে ১-৩ গোলে হেরে এএফসি কাপে যাত্রা শেষ করল সবুজ-মেরুন দল। ঘরে মাঠে ম্যাচ খেলার সুবিধা নিতে পারল না শতাব্দী প্রাচীন ক্লাবটির সমর্থকেরা।

এএফসি কাপ থেকে বিদায় এটিকে মোহনবাগানের:

এএফসি কাপ থেকে বিদায় এটিকে মোহনবাগানের:

ঘরের মাঠে এএফসি ইন্টার জোন প্লে-অফ সেমিফাইনালের ম্যাচে খেলতে নেমেও বিধ্বস্ত হল এটিকে মোহনবাগান। ডিফেন্সের একের পর এক ভুলে এএফসি কাপে আর এগোতে পারল না সবুজ-মেরুন ক্লাব। কুয়ালা লামপুর সিটি এফসি'র বিরুদ্ধে ৩-১ গোলে পরাজিত হয় এটিকে মোহনবাগান। ম্যাচের ৬০ মিনিটে পাওলো জোসু। ৯০ মিনিটের মাথায় সবুজ-মেরুনকে সমতায় ফেরান মহম্মদ ফারদিন আলি মোল্লা। কিন্তু শেষ মুহূর্তে ডিফেন্সের ভুলে পর পর গোল হজম করে এটিকে মোহনবাগানের সমস্ত প্রচেষ্টায় ইতি পড়ে যায়।

চূড়ান্ত ব্যর্থ ডিফেন্স:

চূড়ান্ত ব্যর্থ ডিফেন্স:

বড় ফুটবলারের সঙ্গে রক্তের সম্পর্ক থাকলেই যে তাঁর মতো বড় ফুটবলার হয় না কথাটা যত তাড়াতাড়ি এটিকে মোহনবাগানের সমর্থকরা এবং কর্তারা বুঝবেন ততই ভাল। সেন্ট্রাল ডিফেন্সের দুই বিদেশি পল পোগবা এবং ব্রেন্ডন হ্যামিলকে খেলান জুয়ান ফেরান্দো। প্রথমার্ধটা কোনও ভাবে উতরে দিলেও দ্বিতীয়ার্ধে তাসের ঘরের মতো ভঙ্গুর দেখাচ্ছিল সবুজ-মেরুন রক্ষণকে। ম্যাচে ৬৬ মিনিটে অবশেষে সবুজ-মেরুন গোল দূর্গে ফাটল ধরে। ম্যাচের ৬০ মিনিটের মাথায় গোলার মতো শটে গোল করে কুয়ালা লামপুর সিটি এফসি'কে এগিয়ে দেন পাওলো জসু। প্রতিপক্ষ হলেও ব্রাজিলিয়ান ফুটবলারের গোলার মতো শটে গোল এটিকে মোহনবাগান সমর্থকদের দীর্ঘ দিন মনে থাকবে। নির্ধারিত সময়ের শেষ মিনিটে ফারদিন আলি মোল্লার গোলে সমতায় ফেরে এটিকে মোহনবাগান। গ্যালারি তখন গর্জে উঠেছে। পিছিয়ে পড়া এটিকে এমবি ম্যাচে ফিরে এসেছে। কিন্তু কে জানত আরও গোল প্রতিপক্ষের ফুটবলাররা উপহার দেওয়ার জন্য সাজিয়ে রেখেছে। ডিফেন্সের ভুলে ৯০+২ মিনিটে মহম্মদ ফাকরুল আলমান বিন সিদ্দিদের গোলে ম্যাচে পিছিয়ে পড়ে এটিকে মোহনবাগান এবং স্বপ্ন ভঙ্গের সূচনা সেখান থেকেই। সকলে যখন ধরে নিয়েছেন ১-২ গোলে হারতে চলেছে ঘরের দলটি তখন সেই লজ্জা আরও কিছুটা বাড়িয়ে দেন রোমেল মোরালেস ৯০+৫ মিনিটে গোল করে।

ঘরের মাঠের সুবিধা নিতে ব্যর্থ সবুজ-মেরুন:

ঘরের মাঠের সুবিধা নিতে ব্যর্থ সবুজ-মেরুন:

ঘরের মাঠে খেলা যে কোনও দলকে বাড়তি অক্সিজেন জোগায়। ঘরের মাঠে খেলার ফলে এ দিন এটিকে মোহনবাগানের জন্য গলা ফাটাতে মাঠে উপস্থিত হয়েছিলেন বহু সমর্থক। প্রথম থেকে শেষ পর্যন্ত প্রিয় দলের সমর্থনে গলা চড়ালেও মাঠের মধ্যে তাঁদের আবেগের দাম দিতে পারলেন না ফুটবলাররা। সমর্থকরা যে কোনও দলের দ্বাদশ সদস্য, সেই দ্বাদশ সদস্যের শক্তিকেই কাজে লাগাতে পারল না সবুজ-মেরুন যেমন নিতে পারল না হাতের তালুর মতো চেনা ঘরের মাঠের সুবিধা।

বছরের প্রথম দুই প্রতিযোগীতায় ফিরতে হল খালি হাতে:

বছরের প্রথম দুই প্রতিযোগীতায় ফিরতে হল খালি হাতে:

এএফসি কাপে ইন্টার জোন প্লে-অফ সেমিফাইনালে পৌঁছে ইতিহাস তৈরির ইঙ্গিত দিচ্ছিল এটিকে মোহনবাগান। সমর্থকরাও আশায় বুক বাঁধতে শুরু করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত কপালে জুটল শুধুই ব্যর্থতা। এই ম্যাচ জিতলে এএফসি কাপের ফাইনাল খেলা থেকে মাত্র আর একটি ম্যাচটি দূরে থাকত সবুজ-মেরুন। এএফসি কাপে যেমন স্বপ্ন ভঙ্গ হয়েছে, তেমনই এটিকে মোহনবাগানের অনুরাগীদের স্বপ্ন ভঙ্গ হয়েছে ডুরান্ড কাপেও। গ্রুপ থেকেই পরবর্তী রাউন্ডেই পৌঁছতে পারেনি তাঁদের প্রাণের এটিক মোহনবাগান দল।

'৯০-৯৫ শতাংশ দল তৈরি, তবুও অনেক প্রশ্নের উত্তর পাওয়া বাকি'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+