Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

(ভিডিও)'ডার্লিং মোদীজি'-র জন্য পাকিস্তানি অভিনেত্রীর হুমকি ভিডিও ভাইরাল সোস্যাল মিডিয়ায়!

রাখী সাওয়ন্ত বা পুণম পাণ্ডে যদি ভারতের বিতর্কিত চরিত্র হয় তাহলে কান্দিল বালোচ আমাদের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের বিতর্ক সম্রাজ্ঞী। লাইমলাইটে আসতে এবার বালোচের অস্ত্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সম্প্রতিভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য একটি ভিডিও বার্তা রেকর্ড করে ফেসবুকে পোস্ট করেছেন পাকিস্তানী এই অভিনেত্রী। যা উষ্কানিমূলক তো বটেই, একই সঙ্গে ভারতের জন্য অপমানজনরও বটে।

(ভিডিও)'ডার্লিং মোদীজি'-র জন্য পাকিস্তানি অভিনেত্রীর হুমকি ভিডিও ভাইরাল সোস্যাল মিডিয়ায়!

এই ভিডিওতে নরেন্দ্র মোদীকে ডার্লিং বলে শুরু করে, একাধিকবার তাঁকে চাওয়ালা, চায়ের দোকান কেমন চলছে যাতীয় কটাক্ষ করা হয়েছে। ভিডিওটি হাস্যকর লাগলেও এই ভিডিওতে অভিনেত্রী রীতিমতো ভারতকে এবং ভারতীয় প্রধানমন্ত্রীকে হুমকি দিয়ে বলেছেন, "আমরা পাকিস্তানের মানুষরা শান্তিপ্রিয়, আমাদের রাগিও না, আমাদের রাগালে না সেদিন তুমি বাঁচবে, না অন্যকেউ বাঁচবে। ভয় পাও আমাদের।"

বালোচের পোস্ট করা এই ভিডিওটি সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। যদিও এই প্রথমবার নয়, যখন পাকিস্তানের এই টেলিভিশন অভিনেত্রী লাইমলাইটে আসার জন্য সোস্যাল মিডিয়ার ব্যবহার এভাবে করলেন।

বালোচের এই উষ্কানিমূলক ভিডিওর জেরে সোস্যাল মিডিয়ায় তাঁর বুদ্ধিমত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। কেউ প্রতিক্রিয়ায় ক্ষোভ প্রকাশ করছেন, কেউ বিরক্তি আবার কেউ হাসিকর খোরাক করেছেন।

কয়েক সপ্তাহ আগে একটা স্থানীয় টিভি চ্যানেলে পাকিস্তানের বিরোধী নেতা এবং পিটিআই প্রধান ইমরান খানকে প্রোপোজ করে বসেন। এমনকী তিনি এও বলেন, ইমরানের জন্য তার বাড়ির কাজের লোক হতেও প্রস্তুত রয়েছেন তিনি।

Special message for #modichaiwala #narindarmodi #primeministerofindia

Posted by Qandeel Baloch Official onSaturday, February 20, 2016

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+