মিস ইন্ডিয়া ২০২২: খেতাব জিতলেন কর্নাটকের সিনি শেঠি

এবছরের মিস ইন্ডিয়া (Miss India 2022) খেতাব জিতলেন কর্নাটকের সিনি শেঠি (Sini Sethi)। ফাইনালে তিনি ৩১ জনকে হারিয়ে এই স্থান অর্জন করেছেন। রাজস্থানের রুবাল শেখাওয়াত প্রথম রানার আপ হয়েছেন। অন্যদিকে উত্তর প্রদেশের শিন্তা

এবছরের মিস ইন্ডিয়া (Miss India 2022) খেতাব জিতলেন কর্নাটকের (karnataka) সিনি শেঠি (Sini Sethi)। ফাইনালে তিনি ৩১ জনকে হারিয়ে এই স্থান অর্জন করেছেন। রাজস্থানের রুবাল শেখাওয়াত প্রথম রানার আপ হয়েছেন। অন্যদিকে উত্তর প্রদেশের শিন্তা চৌহান দ্বিতীয় রানার আপ হয়েছেন।

জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠান

জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠান

এবারের মিস ইন্ডিয়ার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে। এই অনুষ্ঠানে সব প্রতিযোগী তাঁদের সৌন্দর্যের পাশাপাশি তাঁদের অন স্পট প্রতিক্রিয়া শৈলী দিয়ে বিচারক ও মানুষদের মন জয় করেন।তবে স্বাভাবিক ভাবেই এগিয়ে ছিলেন সিনি শেঠি। যে কারণে তিনি মিস ইন্ডিয়ার খেতাব পেয়েছেন।

(ছবি সৌজন্য: সিনি শেঠির টুইটার)

যাঁরা ছিলেন বিচারকদের আসনে

যাঁরা ছিলেন বিচারকদের আসনে

প্রতিবারের মতো এবারও মিস ইন্ডিয়া প্রতিযোগিতা ছিল খুবই কঠিন ও মজার। প্রতিযোগিতাটি এতটাই কঠিন যে ৬ জন বিচারকের একটি প্যানেল সব দিক মাথায় রেখে একজন বিজয়ী নির্বাচন করে থাকে। এবারের বিচারকদেরপ্যানেলে ছিলেন মালাইকা অরোরা, নেহা ধুপিয়া, দিনো মারিয়া, রাহুল খান্না, রোহিত গান্ধী শমাক ডাবর। এছাড়াও বলিউডের অনেক সেলিব্রেটি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কৃতি শ্যানন থেকে শুরু করে আরও অনেক অভিনেত্রী লাল কার্পেটে তাঁদের আকর্ষণ ছড়িয়েছেন। অন্যদিকে নেহা ধুপিয়ার কাছে এই অনুষ্ঠান বিশেষভাবে আকর্ষণীয় ছিল, কেননা তিনি মিস ইন্ডিয়ার খেতাব জিতেছিলেন, প্রায় ২০ বছর আগে।

(ছবি সৌজন্য: সিনি শেঠির টুইটার)

সিনি শেঠির পরিচিতি

সিনি শেঠির পরিচিতি

সিনি শেঠি চাটার্ড ফিনান্সিয়াল অ্যানালিস্টের কোর্স করেছেন। তিনি শিখেছেন ভারতনাট্যম। চার বছর বয়সে তিনি নাচ শুরু করেন। ১৪ বছর বয়স পর্যন্ত তিনি মঞ্চেও অভিনয় করেছেন। তিনি বর্তমানে কর্নাটকের বাসিন্দা হলেও, তাঁরজন্ম মুম্বইতে।

(ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম)

সবাইকেই ধন্যবাদ জানিয়েছেন সিনি

মিস ইন্ডিয়ার খেতাব জেতার পরে সোশ্যাল মিডিয়ায় সিনি শেঠি সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, সুন্দর শুভেচ্ছার জন্য সবাইকে ধন্যবাদ। কর্নাটককে তিনি গর্বের জায়গায় নিয়ে গিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+