শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণে দেখা মিলবে 'লাল চাঁদ'-এর, আসন্ন 'গ্রহণ' ঘিরে কিছু চমকপ্রদ তথ্য
মহাজাগতিক অনেক বিষয়ই আমাদের নিত্যদিনের জীবনে প্রভাব বিস্তার করে। গ্রহদের গতিপ্রকৃতি থেকে নিয়ন্ত্রিত হয়ে থাকে মানব জীবন! এমনই দাবি জ্যোতিষবিদদের।
মহাজাগতিক অনেক বিষয়ই আমাদের নিত্যদিনের জীবনে প্রভাব বিস্তার করে। গ্রহদের গতিপ্রকৃতি থেকে নিয়ন্ত্রিত হয়ে থাকে মানব জীবন! এমনই দাবি জ্যোতিষবিদদের। বিভিন্ন ঘটনার যেমন বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে, তেমনই বিভিন্ন ঘটনার নেপথ্য কারণ অনুসন্ধানে ব্যস্ত রয়েছে মহাকাশ বিজ্ঞান। এমনই এক ঘটনা হল চন্দ্রগ্রহণ। ২৭ জুলাইয়ের চন্দ্রগ্রহণ ঘিরে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল 'লালচাঁদ'। এই মহাজাগিত ঘটনা নিয়ে কয়েকটি তথ্য দেখে নেওয়া যাক।

২৭ জুলাই ব্লাড মুন
২৭ জুলাই অর্থাৎ শুক্রবার এক বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছে বিশ্বের বিভিন্ন অংশের মানুষ। শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ ঘিরে রয়েছে কৌতূহল। এদিন টানা ১ ঘণ্টা ৪৮ মিনিট ধরে চলবে গ্রহণ। ২৭ জুলাই ভারতীয় সময় রাত ১১ :৫৪ মিনিটে শুরু হবে গ্রহণ। ওই সময়েই দেখা যাবে রক্তাক্ত চাঁদ, যা ব্লাড মুন নামে খ্যাত।

এটি কেন আলাদা?
২০০১ থেকে ২১০০ সালের মধ্যে এই ধরনের দীর্ঘ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যায়নি। ১ ঘণ্টা ৪৮ মিনিট ধরে চলা এই চন্দ্রগ্রহণই সবচেয়ে দীর্ঘ চন্দ্রগ্রহণ হতে চলেছে।

এটি দেখবার শ্রেষ্ঠ সময়
মার্কিন মহাকাশ বিজ্ঞান গবেষণা কেন্দ্র নাসা জানিয়েছে, এশিয়া অস্ট্রেলিয়ার মানুষ এই গ্রহণ সবচেয়ে ভালো দেখতে পাবেন। সেখানে মধ্য রাত থেকেই তা দেখা যাবে। ইওরোপ ও আফ্রিকাতে তা বিকেল বা সন্ধ্যে নাগাদ দেখা যাবে।

লাল চাঁদের মূল কারণ
গ্রহণের সময়ে চাঁদের রঙ লাল হওয়ার অন্যতম কারণ, রেলিগ স্ক্যাটার। এই ঘটনার জন্যই সূর্যাস্ত ও সূর্যদয়ের সময়ে আকাশ জুড়ে লাল আভা ছড়িয়ে যায়। চন্দ্রগ্রহণের সময় চাঁদের রঙ লাল বা লালচে বা কমলা বর্ণের হতে পারে। এই রঙ নির্ভর করে পৃথিবীর আবহাওয়ার উপর। মূলত ধূলিকণার উপর।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications