ভারতবাসী হয়ে দেশ সম্পর্কে এই তথ্যগুলি আপনি জানেন তো

ভারতবর্ষ সম্পর্কে অনেক কিছুই আমরা জানি না। সেরকমই অজানা কিছু তথ্য জেনে নেওয়া যাক একনজরে।

স্বাধীনতা দিবসে এবছরটা অবশ্যই অত্যন্ত স্পেশাল। এবছর স্বাধীনতার সত্তর বছর আমরা পার করলাম। পা দিলাম একাত্তরে। ব্রিটিশদের হাত থেকে স্বাধীন হওয়ার পরে সামাজিক ও অর্থনৈতিক দিক থেকে ভঙ্গুর ভারতবর্ষ যত দিন গিয়েছে ততই বলীয়ান হয়েছে। নিজের দক্ষতায় বিশ্বের সেরা শক্তিগুলির একটি হয়ে উঠেছে। পাশাপাশি নিজেদের সংষ্কৃতি থেকে আমরা সরে আসিনি। যা এই মহানতার অন্যতম বড় একটি দিক। এমন এক মহান দেশের অনেক কিছুই আমরা জানি না। সেরকমই অজানা কিছু তথ্য জেনে নেওয়া যাক একনজরে।

সাপ-লুডো খেলার জন্ম ভারতে

সাপ-লুডো খেলার জন্ম ভারতে

ছোটবেলায় সাপ-লুডো খেলেননি এমন মানুষ খুব কম রয়েছেন। জানেন কি, প্রাচীন ভারতে এই খেলার জন্ম হয়। সেইসময়ে এইখেলার নাম ছিল মোক্ষপত বা মোক্ষপতমু। কেউ কেউ বলেন এই খেলা যিশুর জন্মের আগে এদেশে শুরু হয়। আবার কেউ বলেন, সন্ত জ্ঞানদেব ১৩শ শতকে এই খেলার আবিষ্কার করেন।

সবচেয়ে উঁচুতে ক্রিকেট পিচ

সবচেয়ে উঁচুতে ক্রিকেট পিচ

হিমাচলপ্রদেশের চাইল ক্রিকেট মাঠটি সমুদ্রপৃষ্ঠ থেকে ২৪৪৪ মিটার উঁচুতে অবস্থিত। এটি বিশ্বের সবচেয়ে উঁচু ক্রিকেট মাঠ। পাতিয়ালার মহারাজ ১৮৯৩ সালে এই মাঠটি তৈরি করেন। এটি এখন চাইলের সেনা স্কুল ব্যবহার করে।

ভাসমান পোস্ট অফিস

ভাসমান পোস্ট অফিস

ভারতে সবচেয়ে বেশি পোস্ট অফিস রয়েছে। ফলে যেকোনও জায়গায় এমনকী জলের মধ্যেও ভারতে পোস্ট অফিস থাকবে তাতে আর আশ্চর্য কী। ২০১১ সালে শ্রীনগরের ডাল লেকে ভাসমান পোস্ট অফিস খোলা হয়। পর্যটকদের জন্যও এটি একটি দর্শনীয় স্থান সন্দেহ নেই।

পোস্ট স্ট্যাম্প

পোস্ট স্ট্যাম্প

২০১১ সালে নিজের পার্সোনালাইজড পোস্ট স্ট্যাপ বানানোর প্রক্রিয়া শুরু হয়। এর মাধ্যমে আপনি নিজের পোস্টাল স্ট্যাম্প বানাতে পারবেন। এতে আপনার ছবি অথবা যে ছবি আপনি দিতে চান তা লাগাতে পারবেন। প্রতিটি স্ট্যাম্পের খরচ পড়বে ৩০০ টাকা।

 রূপকুণ্ড

রূপকুণ্ড

উত্তরাখণ্ডের রূপকুণ্ডে প্রতিবছর বরফ গলার পরে দেখা যায় মাথার খুলি দেহের হাড় পড়ে রয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ৫ হাজার মিটার উচ্চতায় এই লেকটি অন্যতম দর্শনীয় স্থান। এই হাড়-খুলিগুলি এখানকার উপজাতি মানুষদের। যারা নবম শতাব্দিতে বজ্রপাতে মারা যান বলে কথিত। তখন থেকে এভাবেই এগুলি পড়ে রয়েছে।

দেশের জাতীয় খেলা

দেশের জাতীয় খেলা

হকি ভারতের জাতীয় খেলা নয়। আসলে ভারতের কোনও জাতীয় খেলাই চিহ্নিত করা নেই। ২০১২ সালে একটি তথ্য জানার অধিকার আবেদনে জাতীয় খেলা নিয়ে প্রশ্ন করা হলে এই উত্তর পাওয়া গিয়েছে।

এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম

এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম

মেঘালয়ের মওলিনং এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রামের তকমা পেয়েছে। এটি শিলং থেকে ১০০ কিলোমিটার দূরে অবস্থিত। সার গ্রামে নোংরা ফেলার জায়গা আলাদা রয়েছে। কেউ তার বাইরে নোংরা ফেলেন না। গ্রামবাসীরা নিজেরাই উদ্যোগী হয়ে সারা গ্রাম পরিষ্কার রাখেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+