একাকীত্ব ধূমপান করার চেয়েও বিপজ্জনক, ডেকে আনে হৃদরোগের বিপদ, জানাল গবেষণা
নিঃসঙ্গ জীবন, একাকী থাকা, জীবনে বন্ধু না থাকা ধূমপান করার চেয়েও বেশি বিপজ্জনক। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এমনই তথ্য তুলে ধরেছেন। সামাজিক একাকীত্বের ফলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের সম্ভাবনা অনেক বেড়ে যায়। যা ধূমপানের ফলেও ততটা হয় না বলে দাবি করেছেন গবেষকরা। [হিংসা, রাগ বাড়ার পিছনে রয়েছে পরিবেশের কারসাজি, জানাল গবেষণা]
রয়্যাস স্যোসাইটি বি-র গবেষণা বলছে, একাকীত্বের ফলে অবসাদ মন ও শরীরকে গ্রাস করে। যার ফলে রক্তে ফাইব্রিনোজেন নামের প্রোটিন বাড়িয়ে তোলে যা রক্তকে জমাট বাঁধিয়ে স্ট্রোকের সম্ভাবনা বৃদ্ধি করে। [গরুর মূত্রে বিশুদ্ধ সোনা পেলেন বিজ্ঞানীরা]

মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বিভিন্ন পরিবার ও তাদের সঙ্গে যুক্ত বন্ধুবান্ধব ও আত্মীয়দেরও রক্তে থাকা ফাইব্রিনোজেন প্রোটিনের মাত্রা পরীক্ষা করে এই সিদ্ধান্তে পৌঁছেছেন। তাঁরা দেখেছেন, কোনও মানুষের সামাজিক মেলামেশা যত কম, সে যত একাকী ততই তাঁর রক্তে এই প্রোটিনের মাত্রা বেশি। [আপনার শিশুও বিছানা ভেজাবে যদি ছোটবেলায় এই অভ্যাস আপনার থাকে!]
ধরা যাক যে মানুষের সামাজিক মেলামেশা মাত্র ৫ জন মানুষের সঙ্গে, তাদের ক্ষেত্রে ফাইব্রিনোজেন প্রোটিনের মাত্রা রক্তে ২০ শতাংশ হারে বেশি তাদের থেকে যাদের সামাজিক বন্ধু অন্ততপক্ষে ২৫ জন। আপনার সামাজিক মেলামেশা যদি ১০-১২ জনের কম হয় তাহলে আপনার রক্তে এই প্রোটিনের মাত্রা এতটাই বেশি থাকবে যা ধূমপান করার চেয়েও বেশি। [ঘ্যানঘ্যানে স্ত্রী, অখুশি বিবাহিত জীবন আপনার থেকে দূরে রাখবে ডায়বেটিসকে]
সেজন্যই গবেষকরা জানাচ্ছেন, সামাজিক একাকীত্ব মানুষকে জীবনের দৌড়ে পিছনে ফেলে দিচ্ছে। সামাজিক মেলামেশার উপরেই নির্ভর করছে আপনার হৃদরোগের সম্ভাবনা বেশি না কম। মেলামেশা যত বেশি হবে, বন্ধু যত বেশি হবে ততই তা শরীরকে ভালো রাখবে, নচেৎ নয়।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications