১৯শের এই কন্যার নাচ দেখে এখন মাত বিশ্ব, ডিট্টোর নাচের ভিডিও এখন ভাইরাল এদেশেও
১৯ বছরের ডিট্টো এখন ভারতীয় দর্শকদের কাছে হার্টথ্রব, তাঁর রোবোটিক ডান্স স্টেপ এখন ভাইরাল ইন্টারনেট দুনিয়ায়।
ডিট্টো নামটা এখন সোশ্যাল মিডিয়ায় অপরিচিত নয়। তাঁর নাচই তাঁর পরিচয়। রিয়েলিটি শো ডান্স ইন্ডিয়া ডান্স সিজন থ্রি-র সৌজন্যে ডিট্টো-র প্রেমে পড়েছেন দেশের বহু যুবকই। ভারতে আসার আগেই অবশ্য মাত্র ১৯ বছর বয়সেই বিশ্বের একাধিক দেশের হার্টথ্রব হয়ে উঠেছেন তিনি।

জন্মসূত্রে নাম কোর্টনি নিকোল কেলি। মিয়ামির এই দুর্ধর্ষ ডান্সার ছোট থেকেই তার অভিনব নাচ দিয়ে তাক লাগিয়েছেন। নাচের পাশাপাশি জিমনাস্টিকসেও সমান পারদর্শী ডিট্টো। ২০১৪ সালে প্রথমবার বার্বি গার্লের ওপর নিজের রোবোটিক ডান্স স্টেপ দেখিয়েছিলেন। সেই নাচ মুহূর্তে ভাইরাল হয়ে ওঠে। সেখান থেকেই তাঁকে আমন্ত্রণ জানানো হয়, এলেন দ্য জঁনর শোয়ে। এরপর আর ফিরে তাকাতে হয়নি। দেখে নিন ডিট্টোর সেই ভাইরাল ভিডিও।
এবছরই ডান্স ইন্ডিয়া ডান্স সিজন থ্রি নিয়ে এসেছেন কোরিওগ্রাফার রেমো ডি'সুজা। সিজন থ্রিতে বিচারকের আসনে রয়েছেন প্রথমবারের জয়ী ধর্মেশ। এই শো-তেই এবার অতিথি বিচারক ও পারফর্মার হিসেবে উপস্থিত ডিট্টো। সিজন থ্রিতে হিট গান টিপ টিপ বরসা পানির ওপর রোবোটিক ডান্স দেখিয়ে মুগ্ধ করেছেন উপস্থিত সকলকেই।
অনেকেই আবার জানতে চান, ডিট্টোর কোনও বয়ফ্রেন্ড আছে কিনা। তাঁদের জন্য সুখবর, ডিট্টো আপাতত সিঙ্গল, ফলে যাঁরা ডিট্টোর প্রেমে হাবুডুবু খাচ্ছেন, তাঁদের কাছে সুযোগ কিন্তু রয়েছে।












Click it and Unblock the Notifications