(ছবি) দুর্গা পুজো স্পেশ্যাল: নখে নানা রংয়ের শৈল্পিক ছোঁয়ায় ব্যক্তিত্বে আনুন এক্স ফ্যাক্টর

আর হাতে মাত্র আজকের দিনটা। তারপরই দুর্গা পুজো। আর দুর্গাপুজো মানেই নিজেকে আকর্ষণীয় করে তুলতে গলদঘর্ম পরিশ্রম শুরু হয় সুন্দরীদের। পোশাক গয়নাগাটি এখন তো সব তৈরিই আছে। আর চিন্তা নেই। শুধু শেষ মুহূর্তের প্রস্তুতি। শেষ বেলায় সেরে নিন হাত পায়ের চর্চা। আর সঙ্গে নখের উপর একটু এক্সপেরিমেন্ট। রংয়ের মোটিভ বা পোলকা ডট। একটু ধৈর্য আর আপনি হয়ে উঠুন অনন্যা।
পার্লারে গিয়ে নেল আর্ট করা মানে পকেটের শ্রাদ্ধ। সময়ের অপচয়। সর্বোপরি বাড়ি থেকে বেরিয়ে পার্লারে যাওয়ার পরিশ্রম। এক ঢিলে তিন পাখি মারুন বাড়িতেই করুন হাত পায়ের চর্চা ও নেল আর্ট।
হাত-পায়ের চর্চা
- সবথেকে গুরুত্বপূর্ণ এক্ষেত্রে হাত পা ভাল করে পরিস্কার করতে হবে। পরিস্কার করবেন কী দিয়ে?
- প্রথমে হাল্কা গরম জলে ভাল করে ১০-১৫ মিনিট হাত/পা ডুবিয়ে রাখুন।
- পায়ের ক্ষেত্রে ফাইলার বা ঝামা দিয়ে ভাল করে ঘষে ডেড স্কিন তুলে দিন। হাতের ক্ষেত্রে তার প্রয়োজন নেই কারণ হাতের ডেড চামড়া নরম হয়।
- এবার যে কোনও ফেস ওয়াস দিয়েই ভাল করে ৫ মিনিট ঘষে হাত ও পা পরিস্কার করে নিন।
- ফেস ওয়াস ধুয়ে এবার যে কোনও ভাল স্ক্রাবার দিয়ে আরও ৫ মিনিট ঘষে নিন হাত পা। তারপর ধুয়ে নিন।
- এবার একটা তোয়ালের সাহায্যে হাত- পা মুছে শুকনো করে নিন।
- যে কোনও প্যাক লাগান। প্যাকও প্রায় ৫-৬ মিনিট রেখে দিন। তারপর ধুয়ে নিন।
- এবার কোনও মাইল্ড ময়শ্চারাইজার লাগিয়ে নিন।
- এবার নেল কাটার দিয়ে সুন্দর করে নখ কেটে নিন।
- ফাইলার দিয়ে ঘষে সুডৌল আকার দিন।
নেল আর্ট
- নেল আর্ট আপাতভাবে মনে হতে পারে ভীষণ কষ্টসাধ্য বা কঠিন কোনও জিনিস যা বড় বড় স্যালোঁ ছাড়া ভাবা যায় না। কিন্তু আদতে কোনও হাতি ঘোড়া বিষয়ই নয় নেইল আর্ট।
- লাগবে শুধু নেলপলিশ রিমুভার, ট্রান্সপারেন্ট নেল কালার, পছন্দের ২-৩ টি রংয়ের নেলপলিশ। ডিজাইন করার জন্য বল পেন, সরু মাথার মার্কার, টুথপিক, খুব সরু মাথার তুলি, স্পঞ্জ, নিউজপেপার, সেলোটেপ।
- নেল আর্টের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি বিষয় হল প্রথম রিমুভার দিয়ে পুরনো নেলপলিশ একেবারে ভাল করে তুলে নেওয়া আর দ্বিতীয় হল বেস নেল কোটের ব্যবহার।
- বেস নেল কোট হল যে কোনও ট্রান্সপারেন্ট নেলপলিশ। প্রথম কোট ভাল করে শুকিয়ে নিন।
- যে রংয়ের উপর ডিজাইন করতে চান সেই নেলপলিশটি লাগিয়ে শুকিয়ে নিন।
- পরের পর্যায়ক্রমের জন্য ছবি দেখুন। আপনার সুবিধার জন্য কয়েকটি ডিজাইন দিয়ে দেওয়া হল।
{photo-feature}












Click it and Unblock the Notifications