লিপ ইয়ার নিয়ে মজার এই তথ্যগুলি জানেন কি
লিপ ইয়ার নিয়ে মজার এই তথ্যগুলি জানেন কি
যাদের জন্মদিন ২৯ ফেব্রুয়ারি হয়, তারা চার বছরে একবার তাদের জন্মদিন পালন করতে পারে। কারণ প্রত্যেক বছরের ফেব্রুয়ারিতে ২৯ থাকে না।
চার বছর পর ২০২০ সাল এল একটা অতিরিক্ত দিন নিয়ে ফেব্রুয়ারিতে। ৩৬৫ দিনের বদলে এ বছরের ক্যালেন্ডারে রয়েছে ৩৬৬ দিন। এই অতিরিক্ত দিনকেই আমরা 'লিপ ডে’ বলি। চারবছরে এই দিনটি একবারই আসে। সূর্যের চারপাশে পৃথিবী পুরো প্রদক্ষিণ করার জন্যই এই লিপ–ইয়ার হয়।

লিপ ইয়ারের ইতিহাস
শেষ লিপ ইয়ার বছর ছিল ২০১৬ সাল। তারপরই আসে ২০২০। সূর্যের চারদিকে পৃঋথীবির প্রদক্ষিণের সত্যিকারের সময়ের সঙ্গে ক্যালেন্ডারের হিসাবের মিল বজায় রাখার জন্যই লিপ ইয়ারের আর্বিভাব। কিন্তু লিপ ইয়ারের সময় ফেব্রুয়ারি মাসকে একদিন বাড়িয়ে ২৯ দিন বানানো হয় কেন? পৃথিবী সূর্যের চার পাশে ঘুরতে কতদিন সময় লাগে? প্রায় ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড। কিন্তু আমরা যদি ৩৬৫ দিনে বছর ধরি চার বছর পর দেখা যাবে ২৩ ঘণ্টা ১৫ মিনিট ৮ সেকেন্ড সময় কম হিসাব করা হয়েছে। এই সমস্যা দূর করার জন্য প্রতি ৪ বছর পর পর ফেব্রুয়ারি মাসে ১ দিন বাড়িয়ে ২৯ দিন করা হয়েছে এবং সেই বছরকে লিপ ইয়ার বলা হচ্ছে।

লিপ ইয়ার নিয়ে মজার তথ্য
ছোটবেলা থেকেই পড়ুয়াদের শেখানো হয় চার দিয়ে কোনও বছরকে যদি ভাগ করা যায় তবে সেটা লিপ ইয়ার বছর। হ্যাঁ এই তথ্য একেবারে সঠিক। চার বা ৪০০ দিয়ে কোনও বছরকে যদি ভাগ করা যায় সেটিকে লিপ ইয়ার বছর হিসাবে ধরা হবে। তবে দু'টো শূণ্য দিয়ে কোনও বছর শেষ হলেই তা লিপ ইয়ার হবে এর কোনও অর্থ নেই। কিন্তু যদি সেটা চার দিয়ে ভাগ করা যায় তবেই তা লিপ ইয়ার হবে। উদাহরণ স্বরূপ বলা যেতে পারে ১৭০০ বা ১৯০০ লিপ ইয়ার ছিল না, কিন্তু ২০০০ ও ২৪০০ লিপ ইয়ার।

জন্মদিন লিপ ইয়ারে হলে
সাধারণ কোনও বছরে যদি তোমার জন্মদিন সোমবার পড়ে এবং তার পরের বছরই লিপ ইয়ার হয়, তবে সেইদিনটি ওই বছর মঙ্গলবারের পরিবর্তে বুধবার পড়বে।
ইতিহাস ঘাঁটলে জানা যাবে রোমানরাই প্রথম ২৯ ফেব্রুয়ারিকে লিপ দিন বলে অভিহিত করে। বেশ কিছু ঐতিহাসিক ঘটনা ঘটেছে লিপ ইয়ারের দিন। যার মধ্যে উল্লেখযোগ্য ১৯১২ সালে লিপ ইয়ারের দিনই টাইটানিক ডুবে গিয়েছিল এবং ১৯৭২ সালের লিপ ইয়ারে বেনজামিন ফ্রাঙ্কলিন আবিষ্কার করেছিল বিদ্যুতের।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications