প্রযুক্তি নির্ভর বিদ্যুতায়নের মাধ্যমে ভারতে বিপ্লবের পথে মোদী সরকার

ভারতকে এগিয়ে নিয়ে যেতে হলে সব এলাকায় বিদ্যুতের সুবিধা পৌঁছে দিতে হবে। আর সেই লক্ষ্যেই কাজ করে চলেছে নরেন্দ্র মোদী সরকার।

দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে সব এলাকায় বিদ্যুতের সুবিধা পৌঁছে দিতে হবে। আর সেই লক্ষ্যেই কাজ করে চলেছে নরেন্দ্র মোদী সরকার। গত তিন বছরের বেশি সময়ে বিদ্যুতায়নে সারা দেশে উল্লেখযোগ্য কাজ হয়েছে। ২০২২ সালের মধ্যে সারা দেশে বিদ্যুৎ পৌঁছে দিতে নয়া অঙ্গীকার করেছে কেন্দ্র সরকার।

স্বচ্ছ্ব বিদ্যুতায়নে হাজারো অ্যাপ

স্বচ্ছ্ব বিদ্যুতায়নে হাজারো অ্যাপ

সেইসূত্রেই বিদ্যুতায়নে সরকার কতদূর এগোল তা নিয়ে স্বচ্ছ্বতা আনতে মোবাইলে অ্যাপস নিয়ে আসা হয়েছে। এর মাধ্যমে বিদ্যুতায়ন সম্পর্কে যাবতীয় তথ্য আপনি হাতের মুঠোয় পেয়ে যাবেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল GARV, MERIT ও URJA Mitra-র মতো অ্যাপ বা ব্যবস্থা। এছাড়া TAMRA ও TARANG এর মাধ্যমে বিদ্যুতায়ন সংক্রান্ত বিভিন্ন প্রোজেক্টের স্ট্যাটাস রিপোর্ট আপনি হাতে পেতে পারেন।

মোদীর স্বপ্নকে বাস্তবায়িত করা

মোদীর স্বপ্নকে বাস্তবায়িত করা

২০১৫ সালের স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১ হাজার দিনের মধ্যে সারা দেশের কোনায় কোনায় আলো ছড়িয়ে দেওয়ার কথা বলেন। সেই অনুযায়ী দেশের কোথায় কোথায় বিদ্যুতায়নের কাজ কেমন চলছে, নিজের এলাকায় কী অগ্রগতি তা গর্ব অ্যাপ আপনাকে জানিয়ে দেবে।

রাজ্যগুলির ক্রমতালিকা

রাজ্যগুলির ক্রমতালিকা

DISCOM সংস্থা আগে দুর্নীতিতে ভরা ছিল। মেরিট অ্যাপ ও বিদ্যুৎ প্রবাহ আসার পরে দুর্নীতি কমেছে ও খরচও কমেছে। আগামী পাঁচ বছরে ২০ হাজার কোটি টাকা খরচ বাঁচবে সরকারের। এর পাশাপাশি উদয় ও উর্জা যোজনার মাধ্যমে বিভিন্ন রাজ্য ও শহরের পারফরম্যান্স অনুযায়ী ক্রমতালিকাও তৈরি হবে।

সৌরবিদ্যুৎ ও খনন নিয়ে অ্যাপ

সৌরবিদ্যুৎ ও খনন নিয়ে অ্যাপ

খনির খননকার্য নিয়েও নয়া অ্যাপ বানিয়েছে মোদী সরকার। যার পাশাকি নাম মাইনিং সার্ভেইলেন্স সিস্টেম অ্যাপ। এর মাধ্যমে অবৈধ খনন রোখা যাবে। সবচেয়ে ভালো থার্মাল প্ল্যান্ট সম্পর্কেও জানা যাবে। এর পাশাপাশি ARUN অ্যাপ দিয়ে সৌর বিদ্যুৎ ইনস্টলেশন নিয়ে জানা যাবে। ছাদে সোলার পাওয়ার বসাতে কত খরচ, কীভাবে পাওয়া যাবে এসব আপনি জানতে পারবেন। ফলে সবমিলিয়ে ডিজিটাল পদ্ধতিকে কাজে লাগিয়ে বিদ্যুতায়নে বিপ্লবের পথে মোদী সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+