চাকরি যেতে চলেছে ১৮০০ সরকারি কর্মচারীর, জানুন কী কারণ
তফশিলি জাতি, উপজাতি বা অন্যান্য পিছিয়ে থাকা জাতির জাল শংসাপত্র দেখিয়ে চাকরি পেলে অবিলম্বে বরখাস্ত। এমনই নির্দেশ দিল কেন্দ্র। সমস্ত বিভাগকে এই ধরনের নিয়োগের বিবরণ সংগ্রহ করার নির্দেশ।
কোনও কেন্দ্রীয় সরকারী কর্মচারী যদি তফশিলি জাতি, উপজাতি বা অন্য় পিছিয়ে থাকা জাতির জাল শংসাপত্র দিয়ে চাকরি পেয়ে থাকে, তাদের চিহ্নিত করে অবিলম্বে চাকরি থেকে বরখাস্ত করা হবে। এমনই একটি নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের সমস্ত বিভাগকে এবিষয়ে তথ্য সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়েছে। তথ্যের ভিত্তিতেই সেই সমস্ত কর্মচারিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে বলে জানা গিয়েছে।
সম্প্রতি প্রকাশিত একটি সরকারি রিপোর্টে জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতরে জাতের জাল শংসাপত্র দিয়ে ১৮০০-রও বেশি চাকরি হয়েছে। এই চাকরিগুলির মধ্য়ে ১২০০-র বেশি চাকরি হয়েছে ব্যাঙ্ক, বিমার মত সংস্থাগুলিতে। কিন্তু নিয়ম অনুযায়ী ভুল তথ্য দিয়ে কেউ সরকারি চাকরি পেলে, অবিলম্বে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে।

গত মার্চ মাসে লোকসভায় এই সংক্রান্ত বিবৃতিও পেশ করেন কর্মচারি বিষয়ক মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জীতেন্দ্র সিং। তিনি জানান, জাল শংসাপত্র পেশ করে চাকরি করছেন মোট ১৮৩২ জন। ইতিমধ্যেই ২৭৬ জনকে বরখাস্ত করা হয়েছে, আইনি জটে আটকে রয়েছে আরও ৫২১টি মামলা। এছাড়াও বাকি ১০৩৫টি মামলা ঝুলে রয়েছে নানা কারণে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications