১ লা বৈশাখ এবার উইকেন্ডে! নববর্ষ উপলক্ষ্যে বেঙ্গালুরুতে কোথায় কী বিশেষ আয়োজন থাকছে
দেশের অন্যতম ব্যস্ত শহর বেঙ্গালুরু। তথ্য প্রযুক্তি এই নগরীতে বাঙালির বসবাসের সংখ্যা যেভাবে বাড়তে ,তাতে একে দ্বিতীয় দিল্লি কিংবা বেনারস বলাই যায়!
দেশের অন্যতম ব্যস্ত শহর বেঙ্গালুরু। তথ্য প্রযুক্তি এই নগরীতে বাঙালির বসবাসের সংখ্যা যেভাবে বাড়তে ,তাতে একে দ্ব িতীয় দিল্লি কিংবা বেনারস বলাই যায়! তবে বাংলার প্রতিটি উৎসবই এখানের প্রবাসী বাঙালিরা নিজের মতো করে পালন করেন। বাংলার উৎসবে বাঙালিয়ানা মিশিয়ে প্রবাসে তা উদযাপনেরও যে আলাদা মজা রয়েছে, তা দেখিয়ে দিয়েছেন গালিচা শহরের বাঙালিরা! এবছর উইকেন্ডে রয়েছে নববর্ষ। আর নববর্ষ। উদযাপন করতে বেঙ্গালোরের বাঙালিদের জন্য বাগিচা শহরে রয়েছে একগুচ্ছ আয়োজন।
হিয়ার মাঝে কলকাতা
বেঙ্গালুরু বিটিএম -এপ এই রোস্তোরাঁ নববর্ষ উপলক্ষ্যে সাজছে নিজেদের মতো করে। সঙ্গীতা সিনহার পরিচালনায় এই রেস্তোরাঁর নববর্ষ স্পেশ্যাল মেনুতে রয়েছে একাধিক চমক। সঙ্গে রয়েছে জিভে জল আনা কিছু ডিশ।
এসপ্ল্যানেড
এসপ্ল্যানেড নামটা শুনেলই কলকাতার নাম মনে পড়তে বাধ্য! বাজার মেট্রো স্টেশন, চৌমাথা সব কিছুর ছবি ভিড় করে আসে মাথায়। তবে বেঙ্গালুরুতে কলকাতারর সেই চেনা ছবি না মিললনেও, কলকতার রান্নার স্বাদ এনে দিচ্ছে এনপ্ল্যানেড। এবছরে তারাও রেখেছে নববর্ষ ঘিরে কিছু বিশেষ আয়োজন।

হাওড়া ব্রিজ
এইচ এস আর লেআউটের 'হাওড়া ব্রিজ' রেস্তোতাঁতেও থাকছে একাধিক সুস্বাদু পজের আয়োজন। নববর্ষের সকালে বাঙালিয়ানাতে গা ভাসাতে চাইলে বেঙ্গালুরুর প্রবাসীরা আসতেই পারেন এই রোস্তোরাঁতে।
সঙ্গীতানুষ্ঠানের আসর বেঙ্গালুরুতে
বেঙ্গালুরুর বেঙ্গলি অ্যাসোসিয়েশনের আয়োজনে ১৫ এপ্রিল পয়লা বৈশাখের দিন রয়েছে একটি সঙ্গীতানুষ্ঠানের আসর। সারেগামাপা -এর প্রতিযোগী পিউ এই অনুষ্ঠানের মূল আকর্ষণ।












Click it and Unblock the Notifications