(ছবি) গরম ভোটবাজারে সকাল সকাল ভোট দিলেন তারকারা
কলকাতা, ৩০ এপ্রিল : আজ রাজ্যের পঞ্চম দফার ভোটগ্রহণ। আজকের দফাতে রয়েছে দক্ষিণ কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকার ভোটগ্রহণ। ফলে খুব স্বাভাবিক ভাবেই প্রচুর চেনা মুখের ভিড় আজ দেখা যাবে ভোটকেন্দ্র গুলিতে।
পঞ্চম দফা ভোটের LIVE UPDATE পড়ুন এখানে
মূলত মনে করা হয় শহুরে ভোটারের ঘুম ভাঙে দেরিতে। আর সেই কারণেই তারা দেরি করে ভোট দিতে যান। কিন্তু পঞ্চম দফায় দক্ষিণ কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনার একেবারে শহরের ভোটকেন্দ্রগুলিতে সকাল থেকেই দেখা গেল ভোটারদের উৎসাহ। এর মধ্যে ছিলেন বিশিষ্ট মানুষরাও।

সকাল সকাল ভোট সেরেছেন, সিএবির সভাপতি তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়, গায়িকা ও সঙ্গীত পরিচালক দম্পতি লোপামুদ্রা মিত্র ও জয় সরকার, শাশ্বত চট্টোপাধ্যায় প্রমুখ। ভোট দিলেন কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য, আবদুল মান্নান, তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায়, ডেরেক ও ব্রায়েন প্রমুখ।
একঝলকে দেখে নেওয়া যাক, চেনা মুখগুলির ভোট দেওয়ার ছবি ও ভোট সেলফি।












Click it and Unblock the Notifications