এশিয়ার সেরা ধনীর শিরোপা আম্বানি পরিবারের, পিছনে ফেললেন কাদের
এশিয়ার সেরা ধনী পরিবারের সম্মান জুটিয়ে নিল মুকেশ ও নীতা আম্বানির পরিবার।
ফোর্বসের বিচারে গত দশবছর ধরে ভারতের সেরা ধনীর শিরোপা ধরে রেখেছেন রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানি। এবার এশিয়ার সেরা ধনী পরিবারের সম্মান জুটিয়ে নিল মুকেশ ও নীতা আম্বানির পরিবার। ফোর্বসের বিচারে এই মুহূর্তে এশিয়ার সবচেয়ে ধনী পরিবার মুকেশ আম্বানির। তিনি পিছনে ফেলেছেন বহু তাবড় পরিবারকে।

সেরা আম্বানি পরিবার
ফোর্বসের বিচারে মুকেশ আম্বানির পরিবারের মোট সম্পদের পরিমাণ ৪৪.৮ বিলিয়ন মার্কিন ডলার। একলাফে ১৯ বিলিয়ন মার্কিন ডলার সম্পদ বেড়ে তিনি সবাইকে পিছনে ফেলে দিয়েছেন।

স্যামসং পরিবার
দ্বিতীয় স্থানে রয়েছে কোরিয়ার লি পরিবার। তাদের সম্পদ ১১.২ বিলিয়ন ডলার বেড়ে ৪০.৮ বিলিয়ন মার্কিন ডলারে এসে থেমেছে। কারণ স্যামসংয়ের শেয়ার গতবছরের তুলনায় ৭৫ শতাংশ মুনাফা লুটেছে।

হংকংয়ের কওয়ক পরিবার
ফোর্বসের হিসাব অনুযায়ী এশিয়ার সেরা ৫০ ধনী পরিবারের মধ্যে হংকংয়ের কওয়ক পরিবার যাদের হাতে রয়েছে সান হুং কাই রিয়েল এস্টেট প্রপার্টিজ, তারা তৃতীয় স্থানে রয়েছে। তাদের মোট সম্পদের পরিমাণ ৪০.৪ বিলিয়ন মার্কিন ডলার।

থাই চিয়ারাভানন্ট পরিবার
থাইল্যান্ডের চিয়ারাভানন্ট পরিবার, যাদের রয়েছে চারয়েন পকফান্ড গ্রুপ, তাঁরা ৩৬.৬ বিলিয়ন মার্কিন ডলার সম্পদ নিয়ে চতুর্থ স্থান দখল করে রেখেছে।

ভারতের অন্য সেরারা
ভারতের যে ব্যবসায়ী পরিবারগুলি তালিকায় স্থান পেয়েছে সেগুলি হল প্রেমজী গ্রুপ (তালিকায় ১১ নম্বরে ও মোট সম্পদ ১৯.২বিলিয়ন মার্কিন ডলার), হিন্দুজা গ্রুপ (তালিকায় ১২ নম্বরে ও মোট সম্পদ ১৮.৮ বিলিয়ন মার্কিন ডলার), মিত্তল গ্রুপ (তালিকায় ১৪ নম্বরে ও মোট সম্পদ ১৭.২ বিলিয়ন মার্কিন ডলার), মিস্ত্রি পরিবার (তালিকায় ১৬ নম্বরে ও মোট সম্পদ ১৬.১ বিলিয়ন মার্কিন ডলার) ও বিড়লা পরিবার (তালিকায় ১৯ নম্বরে ও মোট সম্পদ ১৪.১ বিলিয়ন মার্কিন ডলার)।

ফোর্বসের ক্লাব
এশিয়ার সেরা ৫০টি ধনী পরিবারের মোট সম্পদের পরিমাণ ৬৯৯ বিলিয়ন মার্কিন ডলার। যা গতবছরের চেয়ে ২০০ বিলিয়ন বেশি। এই ক্লাবে ঢুকতে গেলে অন্তত ৫ বিলিয়ন মার্কিন ডলার সম্পদ থাকা আবশ্যক।
-
পশ্চিমবঙ্গ পুলিশে রদবদল! বিধানসভা নির্বাচনের আগে ১০০ জন আধিকারিকের বদলি -
অসম-পণ্ডিচেরিতে রেকর্ড ভোটিং, কেরলে ছাপিয়ে গেল পাঁচ বছর আগের রেকর্ড, কোন রাজ্যে কত ভোট পড়ল? -
এসআইআরে রাজ্যজুড়ে কত লক্ষ নাম, কোন জেলায় সর্বোচ্চ ছাঁটাই? কী বলছে পরিসংখ্যান -
রেশন দুর্নীতি মামলায় রাজ্যের ১২টি জায়গায় ইডির ম্যারাথন তল্লাশি -
দুন বুক ফেস্টিভ্যালে গাড়োয়ালি ও কুমায়ুনী ভাষার দাপট, প্রকাশ পেল ২৬টি নতুন বই -
মমতার পাড়ায় দাঁড়িয়েই মুখ্যমন্ত্রীকে হারানোর হুঙ্কার শুভেন্দু অধিকারীর, সারলেন ভবানীপুরে প্রচার -
অবিশ্বাস্য ব্যাটিং মুকুল চৌধুরীর! লখনৌয়ের কাছে জেতা ম্যাচ হেরে জয়ের খাতাই খুলতে পারল না কেকেআর -
'ভাতার প্রতিশ্রুতি দিয়ে বাংলার মা-বোনেদের মন ভোলানো যাবে না', অমিত শাহকে কটাক্ষ অভিষেকের -
সুপ্রতিম সরকার সহ বাংলার ৩ আইপিএসকে তামিলনাড়ুতেই ভোট পর্যবেক্ষক নিয়োগ, অবিলম্বে পৌঁছনোর নির্দেশ কমিশনের -
ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ হলে ইরানের সঙ্গে কী করবেন? হুঁশিয়ারি দিয়ে রাখলেন ট্রাম্প -
ইরান-আমেরিকা কূটনৈতিক আলোচনার আগে তেহরানকে সতর্ক করলেন জেডি ভ্যান্স












Click it and Unblock the Notifications