আধার কার্ড সম্পর্কে যে ৮টি তথ্য জেনে রাখা প্রয়োজন

আধার কার্ড এখন জীবনের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হয়ে গিয়েছে। আমাদের মধ্যে অধিকাংশেরই আধার কার্ড হয়ে গিয়েছে। আবার অনেকে আছেন যাঁরা আধার কার্ড শীঘ্রই বানানোর পরিকল্পনা করছেন। তাদের জন্য এই প্রতিবেদনটি অত্যন্ত উপযোগী। [ হাতে এসে পৌঁছনোর অপেক্ষা কেন, অনলাইনে ডাউনলোড করুন আপনার ই-আধার কার্ড]

আধার কার্ডের জন্য আবেদন করতে গেলে সবার প্রথমেই যেটা মাথায় রাখতে হবে তা হল আবেদনকারীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। আর যে ৮ টি বিষয় আপনাকে নজর রাখতে হবে তা হল: [পাসপোর্ট পেতে আধারই যথেষ্ট, দরকার নেই পুলিশ ভেরিফিকেশন?]

আধার কার্ড সম্পর্কে যে ৮টি তথ্য জেনে রাখা প্রয়োজন

১. আধার কার্ডে ১২ অঙ্কের ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিএআই নম্বর রয়েছে। এই নম্বরের মধ্যে নাগরিকের বায়োমেট্রিক তথ্য রয়েছে ফটো সমেত।

২. আধার কার্ডে ১২ অঙ্কের ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিএআই নম্বর কখনও '০' বা '১' সংখ্যাটি দিয়ে শুরু হবে না। [জেলবন্দিদেরও আধার কার্ড দেওয়ার সিদ্ধান্ত কেন্দ্রের]

৩. কেন্দ্রীয় সরকারের তরফে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া এই নম্বরটি দেওয়া করা হয়ে থাকে। ভারতের যে কোনও জায়গায় আধার আপনার ঠিকানা ও পরিচয় পত্র হিসাবে গণ্য হয়।

৪. আধার তালিকাভুক্ত বাধ্যতামূলক নয়।

৫. ব্যক্তি বিশেষের ক্ষেত্রে আধার তালিকাভুক্ত করতে গেলে কোনও মূল্য লাগে না।

৬. প্রত্যেক আধার কার্ডের ইউনিক নম্বর আলাদা এবং এই নম্বরটি সারাজীবন বৈধ থাকবে।

৭. আধার কার্ড পাওয়ার পর, নির্দিষ্ট ব্যক্তিকে আধার কার্ডের কপি এবং অ্যাকাউন্ট রয়েছে এমন একটি ব্যাঙ্কের শাখার নাম সহ আবেদন জমা দিতে হবে। ব্যাঙ্ক ওই অ্যাকাউন্টটিকে আধার এনাবেলড ব্যাঙ্ক অ্যাকাউন্ট (এইবিএ)-তে রূপান্তরিত করবে।

৮. আধার পেমেন্ট ব্রিজ (এপিবি) পদ্ধতি হল একটি বিশেষ পেমেন্ট সিস্টেম যা ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (এনপিসিআই) দ্বারা বাস্তবায়িত হয়েছে। এর মাধ্য়মে বৈদ্যুতিন উপায়ে সরকারের দেওয়া ভরতুকির সুবিধা পেতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+