West Bengal Weather Update: বুধ থেকে চড়বে পারদ, সরস্বতী পুজোয় বাড়বে গরম; জেনে নিন আবহাওয়া আপডেট

West Bengal Weather Update: জানুয়ারির শেষবেলায় কার্যত উধাও হয়ে গিয়েছে কনকনে ঠান্ডা (Winter)। শীতের আমেজটুকুই রয়েছে বঙ্গে। মাঘের মাঝামাঝি এসেও শীতের দাপট বাংলায় তেমন পরিলক্ষিত হল না। এই মাঘে কি আর শীত ফিরবে? যদিও সেই আশা ক্ষীণ। বুধবার থেকে ফের ঊর্ধ্বমুখী হবে পারদ। হুড়মুড়িয়ে বাড়বে সর্বনিম্ন তাপমাত্রা।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২ থেকে ৩ দিন তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ফলে জাঁকিয়ে শীতের সম্ভাবনা আপাতত একেবারেই নেই। গোটা রাজ্যেই আগামী দুই থেকে তিন দিনে তাপমাত্রা বাড়বে প্রায় ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। জানুয়ারি মাসের শেষ ও ফেব্রুয়ারির শুরুতেই সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির ঘরে চলে যেতে পারে।

FOG

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা-সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। তবে বুধবার থেকেই বাড়বে তাপমাত্রা। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা এক থাকলেও সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে দাঁড়াবে ১৮ ডিগ্রি সেলসিয়াসে। বৃহস্পতিবার তা যথাক্রমে ২৯ ডিগ্রি ও ২০ ডিগ্রি সেলসিয়াসে উঠতে পারে।

শুক্রবার থেকে সর্বনিম্ন তাপমাত্রা (Lowest Temperature) ২০ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করলেও সর্বোচ্চ তাপমাত্রা ২৯ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চড়তে পারে বলে পূর্বাভাস। অর্থাৎ সরস্বতী পুজোর (Saraswati Puja Weather) সময় কার্যত ঠান্ডা থাকবেই না।

খানিকটা গরমের মধ্যেই হবে বাগদেবীর আরাধনা। ২ ফেব্রুয়ারি সরস্বতী পুজোর দিন সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২০ ডিগ্রি সেলসিয়াস। তবে মঙ্গলবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কাটবে কুয়াশা।

দক্ষিণবঙ্গে পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় কুয়াশার দাপট বেশি থাকবে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে সব জেলাতেই। অন্যদিকে, উত্তরবঙ্গে দার্জিলিংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বরফও পড়তে পারে সেখানে। হালকা বৃষ্টি হতে পারে কালিম্পংয়ে। মঙ্গল ও বুধবার পাহাড়ি এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। কুয়াশার সম্ভাবনা থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+