Weather Update: উত্তুরে হাওয়ায় কাঁপবে বাংলা! কবে থেকে শীত পড়ছে? জেনে নিন আবহাওয়ার পূর্বাভাস

Weather Update: চলতি সপ্তাহের শেষের দিকেই বাংলায় শীতের প্রকোপ (Winter Forecast) বাড়ার সম্ভাবনা। ভোরের আলো ফোটার আগে বেশ ঠান্ডা অনুভব হচ্ছে রাজ্যের প্রায় সব জেলাতেই। শহরে তেমন বোঝা না গেলেও গ্রামের দিকে তা বেশ বোঝা যাচ্ছে। যদিও বেলা বাড়লে বাড়ছে গরমের অস্বস্তিও। উত্তুরে হাওয়ায় কবে থেকে কাঁপবে বাংলা? আপডেট জানাল আবহাওয়া দফতর।

ঠান্ডার আমেজ এলেও শীত পড়তে আর বেশিদিন বাকি নেই। সকালের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কুয়াশা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর (Weather Office)। আপাতত বাতাসে শুষ্ক ভাব বাড়বে। আগামী ৪ থেকে ৫ দিন তাপমাত্রায় তেমন হেরফের হবে না। অর্থাৎ সকাল ও রাতের দিকে তাপমাত্রা বেশ কয়েক ডিগ্রি নামবে ও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই চড়বে পারদ।

weather

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তুরে হাওয়ার পুরোদমে প্রবেশ না শুরু হলে তাপমাত্রার (Temperature fall) বড় পতন হবে না। হালকা শীতের আমেজই অনুভূত হবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। তবে আগামী সপ্তাহের শুরুতেই ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা হ্রাস পেতে পারে।

তবে এরই মাঝে উত্তরবঙ্গে ফের বৃষ্টির ভ্রুকুটি (Rain Alert)। বুধবার থেকে উত্তরবঙ্গে (North Bengal) লাগাতার বৃষ্টি হতে পারে। মঙ্গলবারও রাজ্যজুড়ে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। দার্জিলিংয়ে হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হলেও বুধবার থেকে আরও ৩ জেলায় বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারেও।

তবে নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে শীতের প্রকোপ বাড়ার পূর্বাভাসও জানাল হাওয়া অফিস। আর্দ্রতার অভাবে হালকা শীত অনুভূত হলেও আগামী ৪-৫ দিন সর্বনিম্ন তাপমাত্রায় হেরফের হবে না। ধীর গতিতে শীত প্রবেশ করছে বাংলায়। দিনে হালকা গরম লাগলেও রাতে শীত অনুভূত হবে। যদিও প্রকৃত শীতের আমেজ আসতে এখনও কিছুদিন দেরি রয়েছে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+