Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Weather Update: একাধিক জেলায় কুয়াশার দাপট, বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে বৃষ্টি হবে বঙ্গে? যা জানাল হাওয়া অফিস

Weather Update: হালকা শীতের আমেজ বাংলাজুড়ে। হাওয়া অফিসের পূর্বাভাস, চলতি সপ্তাহের গোটাটাই এরকম আবহাওয়া থাকবে। বেশকিছু জেলায় কুয়াশার দাপট (Fog) দেখা দিতে পারে। তবে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা এখনই নেই। বৃষ্টি কি হতে পারে? জাঁকিয়ে শীতই বা পড়বে কবে? পূর্বাভাস জানাল আলিপুর আবহাওয়া দফতর।

পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার থেকে পরের সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত আপাতত উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুষ্ক (Dry) আবহাওয়া থাকবে। আগামী ৫ দিন তাপমাত্রার হেরফের হওয়ার কোনও সম্ভাবনা নেই। সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করবে। গত ২ দিন ধরে পারদ পতন হলেও এখন তা স্থির রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

WEATHER

জেলার পাশাপাশি কলকাতার (Kolkata Weather) আকাশ পরিষ্কার থাকবে। সকালের দিকে হালকা কুয়াশা পড়তে পারে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রির কাছেই থাকতে পারে। অর্থাৎ, গত সপ্তাহে পারদ পতন হলেও সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

তবে আগামী সোমবার আন্দামান সাগরে একটি নিম্নচাপের (Low Pressure) শঙ্কা রয়েছে। ক্রমেই তা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তা থেকে ঘূর্ণিঝড়ে (Cyclone) পরিণত হবে কিনা সেই নিয়ে এখনই কোনও পূর্বাভাস পাওয়া যায়নি।

তবে বাংলায় শীতের আমেজে এর কোনও প্রভাব পড়বে না বলেই জানিয়েছে হাওয়া অফিস (Weather Office)। উত্তর পশ্চিমে অগ্রসর হওয়ার কথা নিম্নচাপের। যার জেরে বাংলায় বৃষ্টির (Rain Forecast) আপাতত কোনও সম্ভাবনা নেই।

তবে সাত সকালে কুয়াশার দাপট বেশ পরিলক্ষিত হবে। বৃহস্পতিবার ও শুক্রবার কুয়াশা থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুর জেলায়। শনিবারও এই জেলাগুলির একটি বা দুটি স্থানে কুয়াশা থাকবে বলে পূর্বাভাস। কোচবিহারেও কুয়াশা থাকতে পারে।

তবে উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গের কোনও জেলায় ঘন কুয়াশার দাপট থাকবে না। বৃহস্পতিবার ও শুক্রবার মাঝারি থেকে হালকা কুয়াশার দাপট থাকতে পারে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানের একটি বা দুটি জায়গায়। শনিবার হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমানের একটি বা দুটি অংশে কুয়াশা পড়বে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+