Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Yuzvendra Chahal: স্বামীর ভূমিকায় নিজেকে রাখলেন ব্রাত্য! বিচ্ছেদ জল্পনার মধ্যেই তাৎপর্যপূর্ণ বার্তা চাহালের

গত কয়েক দিন থেকেই জোর গুঞ্জন বিগত কয়েক মাস ধরেই নাকি চাহাল ও ধনশ্রী আলাদা থাকছেন।চিকিৎসক-নৃত্যশিল্পী ধনশ্রীর সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভক্ত রয়েছে। কিন্ত সম্প্রতি তাদের সম্পর্কে ভাঙন ধরেছে বলেই খবর। যদিও তাঁদের এক আলাদা থাকা নিয়ে কেউ কোনও মন্তব্য করেননি। বিচ্ছেদ জল্পনার মধ্যেই ফের একবার সোশ্যাল মিডিয়ায় সরব হলেন, তবে ধনশ্রীর সঙ্গে তাঁর বিচ্ছেদের জল্পনকে জিইয়ে রাখলেন নিজের লেখনীর মাধ্যমে।

চাহাল সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ বিবৃতি দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, আমি আমার সমস্ত সমর্থকের কাছে আমি কৃতজ্ঞ। ভক্তদের ভালবাসা এবং সাহায্য ছাড়া আমি এত দূর আসতে পারতাম না। কিন্তু আমার এই যাত্রা পথ এখনও সমাপ্ত হয়নি। এখনও দেশ, দল এবং সমর্থকদের জন্য পারফরম্যান্স করা বল করা বাকি আছে। ক্রিকেটার হিসাবে আমি যতটা গর্বিত, ততটাই গর্বিত পুত্র, ভাই এবং বন্ধু হিসাবে। আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে অনেকের কৌতূহল আছে আমি সেটা বুঝতে পারছি। সমাজমাধ্যমে অনেক বিষয় লক্ষ্যণীয় হয়ে উঠেছে। সেগুলোর কিছু সত্যি হতে পারে আবার কিছু অসত্যও হতে পারে।

এখানেই থেমে না থেকে চাহাল আরও বলেথছেন, গত কয়েকটা দিন আমার পরিবারের খুব কঠিন কেটেছে। সবচেয়ে খারাপ লাগার বিষয় হল, কোনওরকম তথ্য যাচাই না করেই সমাজমাধ্যমে ভিত্তিহীন লেখালেখি হচ্ছে। আমাকে নিয়ে বিভ্রান্তিকর লেখালেখি, ঘৃণা ছড়ানো এবং ট্রোল করা সবই হয়েছে।'

কয়েক দিন আগেও চাহাল লিখেছিলেন 'কঠিন পরিশ্রমই বুঝিয়ে দেয় মানুষের চরিত্র কেমন। তুমিই জানো তোমার যাত্রাপথটা। তুমিই জানো তোমার কষ্টগুলো। তুমিই জানো এই জায়গায় আসার জন্য তুমি কী কী করেছো। গোটা বিশ্বও সেটা জানে। তুমি মাথার ঘাম পায়ে ফেলেছো তোমার বাবা মাকে গর্বিত করার জন্য। ফলে সন্তান হিসেবে মাথা উঁচু রাখো সব সময়।

যদিও এটাই প্রথমবার নয়, এর আগেও ২০২৩ সালে ধনশ্রী তাঁর ইনস্টাগ্রাম থেকে চাহাল পদবী সরিয়ে দেন। এমনকি ধনশ্রীর অন্য সম্পর্ক নিয়েও মাঝে মধ্যেই চর্চা হয় সমাজ মাধ্যমে। এই জল্পনার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে চাহালের সঙ্গে এক যুবতীর ছবি। সেটি মুম্বইয়েরই এক হোটেলের। কিন্ত কে এই নারী তাঁর পরিচয়ও জানা গিয়েছে। যুবতীর নাম আরজে মাহভাশ। রেডিও জকির পাশাপাশা মাহভাশ একজন ইউটিউবার ও অভিনেত্রী।

শুক্রবার রাতে একটি টিভি অনুষ্ঠানের সেটে শ্রেয়স আইয়ারের সঙ্গে দেখা যায় চাহালকে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+