WTC Points Table: কিউয়িদের বিরুদ্ধে সিরিজ জয়, পয়েন্ট তালিকায় শ্রীলঙ্কার উন্নতি, কতটা চাপে ভারত-অস্ট্রেলিয়া?
প্রত্যাশা মতোই নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ জিতে নিল শ্রীলঙ্কা। তৃতীয় দিনের শেষেই কিউয়িদের বিরুদ্ধে জয় অনেকটাই নিশ্চিত হয়ে গিয়েছিল শ্রীলঙ্কা, চতুর্থ দিনে প্রয়োজন ছিল ৫ উইকেটে। লঙ্কান বোলাররা সেটা সফলভাবে করে নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করল, সেইসঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকাতেও উন্নতি করল শ্রীলঙ্কা।
দ্বিতীয় টেস্ট ম্যাচে প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ৬০২ রানের জবাবে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় ৮৮ রানে।৫১৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের শেষেই ১১৫ রানেই পাঁচ উইকেট হারিয়েছিল নিউজিল্যান্ড। চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ৩৬০ রানেই অল আউট হয়ে গেল কিউয়িরা। ইনিংস ও ১৫৪ রানে জিতে শুধু সিরিজই জিতল না শ্রীলঙ্কা। একইসঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় উন্নতি করল শ্রীলঙ্কা।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকাতেও ভারত এখন ১ নম্বরে আছে।১০টি টেস্ট খেলেছে টিম ইন্ডিয়া। তার মধ্যে সাতটি ম্যাচে জয় পেয়েছে টিম ইন্ডিয়া।ফলে ভারতের পয়েন্ট সংখ্যা এখন ৮৬, পয়েন্ট সংখ্যা ৭১.৬৭। চিপকে ভারত ১২ পয়েন্ট সংগ্রহ করেছিল। এবার ড্র হলে সেই পয়েন্ট পাবে না যদি ভারত বনাম বাংলাদেশের মধ্যে কানপুর টেস্টের ফলাফল ড্র হয় - তাহলে এটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সম্ভাবনায় টিম ইন্ডিয়ার উপর একটি বিশাল প্রভাব ফেলবে।
তারপরে টিম ইন্ডিয়াকে অবশ্যই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩-০ ফলে জিততে হবে এবং ফাইনালে তাদের জায়গা নিশ্চিত করতে বর্ডার গাভাসকর ট্রফতে অস্ট্রেলিয়া বিরুদ্ধে অন্তত ২টি টেস্ট জিততে হবে।
জুলাই মাসে সনৎ জয়সূর্যকে শ্রীলঙ্কা দলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেওয়া হয়েছিল। দায়িত্ব নেওয়ার পরই শ্রীলঙ্কা দলের ভোল বদল করে দেন প্রাক্তন অধিনায়ক। শ্রীলঙ্কা দল ওডিআই সিরিজে ভারতকে হারিয়েছে। এরপর ওভালে একটি টেস্ট জিতে এবার নিউজিল্যান্ডকেও হারিয়ে দিয়েছে। এরফলে মেয়াদ বাড়তে চলেছে জয়সূর্যের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রের শেষ পর্যন্ত তাঁকেই কোচ রাখা হতে চলেছে।












Click it and Unblock the Notifications