WTC Final: দক্ষিণ আফ্রিকায় জয়ে কতটা কঠিন হল ভারতের অঙ্ক? জেনে নিন রোহিতদের ফাইনালের সমীকরণ
রবিবার পাকিস্তানকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলল প্রোটিয়ারা। ফলে বাকি রইল মাত্র একটি স্থান। দক্ষিণ আফ্রিকা ফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলায় মেলবোর্ন টেস্ট ভারতের কাছে আরও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াল। বর্ডার গাভাসকর সিরিজই কার্যত নিশ্চিত হয়ে যেতে পারে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে লর্ডসে দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ দল কারা হতে চলেছে।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ২০২৩-২৫ সার্কেলে ১১টি টেস্টের মধ্য সাতটিতেই জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। তিনটি হেরেছে এবং একটি ড্র করেছে। পয়েন্ট পার্সেন্টেজ ৬৬.৬৭। ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে সিরিজ ড্র দিয়ে অভিযান শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানের বিরুদ্ধে জয় পেয়ে বাকিদের ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছে বাভুমারা। অস্ট্রেলিয়া রয়েছে দ্বিতীয় স্থানে। অস্ট্রেলিয়া ১৫ ম্যাচের মধ্যে ৯টিতে জিতেছে, চারটি হেরে এবং দুটি ড্র করে ২ নম্বরে আছে।

ভারত মেলবোর্ন এবং সিডনি দুটি ম্যাচে জিতলে সিরিজের ফল হবে ৩-১। ফলে ভারত ফাইনালে চলে যাবে। ভারত যদি ভারত ২-১ এ সিরিজ জিতলেও ফাইনালে যাওয়ার সুযোগ রয়েছে। তবে সেক্ষেত্রে দুই ম্যাচের সিরিজে শ্রীলঙ্কাকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২-০ তে জিততে হবে। ।
ভারত যদি মেলবোর্নে ড্র করে সিডনিতে জেতে তাহলে ভারতের পেয়ন্ট হবে ১৩০, পয়েন্ট শতাংশ হবে ৫৭.০১। সেইক্ষেত্রেও দুই ম্যাচের সিরিজে শ্রীলঙ্কাকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২-০ তে জিততে হবে। । যদি ভারত মেলবোর্নে হারে এবং সিডনিতে ড্র করে তাহলে ভারতের পয়েন্ট হবে ১১৮। শতাংশ হবে ৫৩.৫০। ভারত যদি মেলবোর্ন ও সিডনি উভয় খেলায় ড্র করে তাহলে ভারতের পয়েন্ট হবে ১২২, পয়েন্ট শতাংশ হবে ৫৩.৫০।
সেক্ষেত্রে শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি ম্যাচ জিতলেই ভারতকে টপকে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে জায়গা করে নেবে অস্ট্রেলিয়া। ফলে ভারতের অঙ্ক এখন বেশ কঠিন।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications