WTC Final: জিতলেন তরুণীর হৃদয়, ওভালের গ্যালারি থেকেই বিয়ের প্রস্তাব পেলেন শুভমান
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ব্যাট হাতে সেভাবে নজর কাড়তে পারেননি শুভমান গিল । কিন্তু গিলের জনপ্রিয়তা কোনওভাবেই কমেনি। বিশেষ করে মহিলা ভক্তদের কাছে। মেগা ম্যাচে ভারত যতই ব্যাকফুটে থাক দিনের শেষে লাইমলাইটে শুভমান। টিম ইন্ডিয়ার তারকা ওপেনার ওভালে তৃতীয় দিনেই পেলেন বিয়ের প্রস্তাব ।
গিল মুগ্ধতা ছড়ালেন ওভালের গ্যালারিতেও। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের তৃতীয় দিনে তখন ফিল্ডিং করছে ভারতীয় দল। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছিল অস্ট্রেলিয়া। ৮ রানেই ডেভিড ওয়ার্নারের উইকেট খুঁইয়ে বসেছিল অজিরা। তখনই গ্যালারি থেকে পেলেন বিয়ের প্রস্তাব। এই ছবি প্রকাশ্যে আসতেই সারাকে নিয়ে মিম তৈরি হতে বেশি সময় লাগেনি।

Proposal for Shubman Gill at the Oval. pic.twitter.com/76hpNoPlbi
— Mufaddal Vohra (@mufaddal_vohra) June 9, 2023
এই মুহূর্তে মাঠ এবং মাঠের বাইরে সমান চর্চায় শুভমান গিলের। আইপিএলে ওরেঞ্জ ক্যাপ জিতেছেন। আর ব্যক্তিগত জীবনেও সব সময় খবরে পাঞ্জাব তনয়। তাঁর সঙ্গে বারেবারেই নাম জড়িয়েছে মাস্টার ব্লাস্টার কন্যা সারা তেন্ডুলকর এবং সইফ কন্যা সারা আলি খানের। গিলের সঙ্গে বলিউড অভিনেত্রীর সম্পর্ক নিয়ে মাঝেমধ্যেই অনেক জল্পনা শোনা যায়। একসময় তাদের একটি জনপ্রিয় রেস্তোরাঁয় একসঙ্গে ডিনারের উদ্দেশ্যে যেতেও দেখা গিয়েছিল।
— Out Of Context Cricket (@GemsOfCricket) June 9, 2023
শুধু দুই সারা নয় গিলকে নিয়ে গসিপের অন্ত নেই। সম্প্রতি একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে শুভমান গিলকে দেখা গিয়েছে অন্য একটি মেয়ের সঙ্গে ফুল বিনিময় করতে। মেয়েটি হাসতে হাসতে ফুল উপহার করছেন আর শুভমান হাসি মুখে সেই ফুল নিচ্ছেন। ছবিটি ভাইরাল হতেই তার ভক্তরা দাবি করেন যে শুভমান হয়তো সারা তেন্ডুলকরকে প্রতারণা করছেন।

এখানেই শেষ নয় সারা শুভমান সম্পর্ক নিয়ে চর্চার অন্ত নেই সমাজ মাধ্যমে। সম্প্রতি তাঁদের বেশ কিছু চ্যাট ফাঁস হয়েছে। তাতেই সারা-শুভমানের প্রেমের জল্পনা আরও কয়েকগুণ বৃদ্ধি পয়েছে।
স্ক্রিনশটের একটিতে দেখা যাচ্ছে গিল নিজের জন্মদিনে তার ইনস্টাগ্রাম ফলোয়ারদের সঙ্গে লাইভ গিয়েছিলেন। সারাও, গিলের ইন্সটা লাইভে যোগ দিয়েছিলেন এবং সেখানেই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন সুন্দরী সারা৷ সেখানে লাইভেই সারা শুভমানকে জন্মদিনের শুভেচ্ছা জানান।













Click it and Unblock the Notifications