Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

WPL 2024: মহিলাদের প্রিমিয়ার লিগের ফাইনালে অবিশ্বাস্য ঘটনা! একঝাঁক মিল চমকে দেবে

WPL 2024: মহিলাদের প্রিমিয়ার লিগে পাঁচ দলের তিনটিতেই অস্ট্রেলীয় অধিনায়ক। যদিও গত বছরের পর এবারও কাপ উঠল ভারতীয় অধিনায়কের হাতেই।

দু-বারই ফাইনালে উঠে পরাস্ত দিল্লি ক্যাপিটালস। গত বছর চ্যাম্পিয়ন হয়েছিল হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্স। এবার স্মৃতি মান্ধানার আরসিবি।

WPL 2024

গত বছরের মতো এবারেও লিগশীর্ষে থেকেই ফাইনালে উঠেছিল মেগ ল্যানিংয়ের দিল্লি ক্যাপিটালস। এলিমিনেটরে গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তারপর খেতাব জয়।

তবে সবচেয়ে চমকপ্রদ হলো গতবারের আর এবারের উইমেন্স প্রিমিয়ার লিগের অবিশ্বাস্য কিছু মিল। কাকতালীয়ও বলতে পারেন। কিন্তু এত বিষয়ে মিল সচরাচর দেখা যায় না। গতবারের মতো এবারের ফাইনালে টস জিতেছিল দিল্লি ক্যাপিটালস এবং ব্যাটিং নিয়েছিল।

গতবারের ফাইনালের মতো এবারও দিল্লি ক্যাপিটালসের অ্যালিস ক্যাপসি ও তানিয়া ভাটিয়া শূন্য রানে আউট হন। গতবারের মতো এবারও দিল্লি ক্যাপিটালসের তিন ব্যাটার শূন্য রানে আউট হয়েছেন। ২০২৩ সালের ডব্লিউপিএল ফাইনালে দিল্লি ক্যাপিটালস তুলেছিল ৯ উইকেটে ১৩১। এবার ১১৩। স্কোরে সেই দুটি ১, একটি ৩!

চমক এখানেই শেষ নয়। গতবারের মতো এবারও ফাইনালের ফয়সালা হয়েছে ২০ ওভারের তৃতীয় বলে। গত বছরের মতো এবারও শেষ ৬ বলে দরকার ছিল ৫ রান। গত বছর অ্যালিস ক্যাপসির বলে চার মেরে মুম্বই ইন্ডিয়ান্সকে চ্যাম্পিয়ন করে অপরাজিত ছিলেন ন্যাট সিভার-ব্রান্ট।

এবারও জয় এসেছে ১৯.৩ ওভারেই, এবার অরুন্ধতী রেড্ডির বলে চার মেরে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন বাংলার রিচা ঘোষ। গত বছরের মতো এবারও ফাইনালে দিল্লি ক্যাপিটালসকে হারানোয় কাপ উঠল ভারতীয় অধিনায়কদের হাতেই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+