Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

WPL 2024: মহিলা প্রিমিয়ার লিগের সূচি প্রকাশ্যে, উদ্বোধনী থেকে ফাইনা‌ল ম্যাচ কবে, কোথায় অনুষ্ঠিত হবে?

আইপিএল শুরুর আগেই মহিলাদের টি২০ ক্রিকেটের মেগা ধামাকা। পুরুষদের আইপিএলের আদ‌লেই ২০২৩ সাল থেকেই মহিলাদের প্রিমিয়ার লিগ চালু করেছে বিসিসিআই। চলতি বছরে কবে শুরু হবে মহি‌লাদের প্রিমিয়ার লিগ? প্রকাশ্যে চলে এল‌ এই টুর্নামেন্টের দিনক্ষণ ও সূচি।

ক্রিকবাজের প্রতিবেদন অনুসারে ২০২৪ সালের মহিলাদের প্রিমিয়ার লিগ শুরু হতে পারে ২৩ ফেব্রুয়ারি। বেঙ্গালুরুতে হবে প্রথম ম্যাচ, মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস ও মুম্বই ইন্ডিয়ান্স। মোট ২২টি ম্যাচ হবে। ১৭ মার্চ ফাইনাল হবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচই সন্ধ্যা সাড়ে সাতটা থেকে হবে। এলিমিনেটর হবে ১৫মার্চ।

 WPL 2024

লিগ পর্বের তিনটি সেরা দল প্লে অফের ছাড়পত্র পাবে। লিগ টেবিলের সবার উপরে যে দলটা থাকবে, সেই দলটা সরাসরি ফাইনাল খেলবে। দ্বিতীয় ও তৃতীয় হবে যে দলগুলো তাদের খেলতে হবে এলিমিনেটর।

প্রাথমিকভাবে ভারতীয় ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছিল যে রাজ্যে একাধিক আন্তর্জাতিক স্টেডিয়াম আছে সেখানেরই মহিলা প্রিমিয়ার লিগ আয়োজন করার। এর আগে, মুম্বই এবং বেঙ্গালুরুতে টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে পারে বলে শোনা গিয়েছিল। মুম্বই এবং নভি মুম্বইয়ের তিনটি ভেন্যু এবং পুণেতে একটি ভেন্যু রয়েছে।

মহারাষ্ট্রই মহিলা প্রিমিয়ার লিগ আয়োজনের দৌড়ে এগিয়ে ছিল। গুজরাটেও আমদাবাদ, রাজকোট আছে।
চলতি মরসুমের মহিলা প্রিমিয়ার লিগ হবে দিল্লি এবং বেঙ্গালুরুতে। এই দুটি শহরেই গোটা টুর্নামেন্টের সব ম্যাচগুলি হবে। শুরু থেকে ৪ মার্চ পর্যন্ত ম্যাচগুলি হবে বেঙ্গালুরুতে। বাকি দিনের ম্যাচগুলি হবে দিল্লিতে। ১৭ মার্চ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে হবে ফাইনাল ম্যাচ।

এরআগে ডিসেম্বর মাসে মহিলা প্রিমিয়ার লিগের নিলাম অনুষ্ঠিত হয়েছিল। ১৬৫ জন ক্রিকেটারের মধ্যে থেকে ৩০জনকে দলে নিয়েছে ফ্রাঞ্চাইজিগুলি। ২০২৩ সালে হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্স সাত উইকেটে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। এবারও টান টান লড়াই হতে চলেছে।

এদিকে, মহিলা প্রিমিয়ার লিগের দিনক্ষণ চূড়ান্ত হলেও আইপিএলের সূচি নিয়ে জটিলতা অব্যাহত। কারণ লোকসভা ভোট। সাধারণত মার্চের শেষ থেকে মে মাসের শেষ পর্যন্ত অনুষ্ঠিত হয় আইপিএল। এবার ২২ মার্চ থেকে আইপিএল শুরু করার চিন্তাভাবনা করছে বিসিসিআই। কারণ জুনের শুরুতেই টি২০ বিশ্বকাপ আছে। কিন্তু এবার নির্ধারিত সময়ে ভারতের মাটিতে আইপিএল হওয়া নিয়ে কিছুটা সংশয় আছে, কারণ লোকসভা ভোট। আইপিএল নিয়ে বিকল্প প্ল্যানও রেডি করে ফেলেছে বিসিসিআই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+