WPL 2025: কাল থেকে ডব্লিউপিএল, উদ্বোধনী ম্যাচে গুজরাতের মুখোমুখি হওয়ার আগে পরিবর্তন আরসিবি দলে

WPL 2025: কাল থেকে শুরু মহিলাদের প্রিমিয়ার লিগ। ভদোদরায় কোটাম্বি স্টেডিয়ামে। উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সামনে গুজরাত জায়ান্টস।

তার আগে এদিন আরসিবি ও মুম্বই ইন্ডিয়ান্স দুটি পরিবর্তন হলো। ছিটকে গেলেন আশা শোভনা ও পূজা বস্ত্রকার।

WPL 2025

মেয়েদের অনূর্ধ্ব ১৯ টি২০ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে ম্যাচের সেরা হয়েছিলেন পারুণিকা সিসোদিয়া। তিনি প্রথম ডব্লিউপিএলে ছিলেন গুজরাত জায়ান্টসে। পূজা বস্ত্রকার চোটের কারণে ছিটকে যাওয়ায় সিসোদিয়াকে নিল মুম্বই ইন্ডিয়ান্স। ১০ লক্ষ টাকার বেস প্রাইসে।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবারের ডব্লিউপিএলে পাচ্ছে না আশা শোভনাকে। তাঁর পরিবর্তে আরসিবি নিল উইকেটকিপার নুঝাত পারভীনকে। রেলওয়েজের এই উইকেটকিপার ভারতের মহিলা দলের হয়ে পাঁচটি টি২০ আন্তর্জাতিক খেলেছেন। তাঁকে নেওয়া হলো ৩০ লক্ষ টাকায়।

কাল ডব্লিউপিএলের ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে। তার আগে উদ্বোধনী অনুষ্ঠান। পারফর্ম করার কথা আয়ুষ্মান খুরানার। আরসিবির হয়ে প্রথম ম্য়াচে অনিশ্চিত এলিস পেরি। আরসিবি শিবিরে তিনি যোগ দিয়েছেন হিপ ইনজুরি নিয়ে।

কালকের ম্যাচে প্রধান আকর্ষণ হবে দুই অধিনায়কের দ্বৈরথ। স্মৃতি মান্ধানা চাইবেন জয় দিয়েই আরসিবির অভিযান শুরু করাতে। গুজরাত জায়ান্টসের অধিনায়ক হয়েছেন অ্যাশ গার্ডনার। টি২০ আন্তর্জাতিক হোক বা একদিনের আন্তর্জাতিক, গার্ডনারের বলেই সবচেয়ে বেশিবার আউট হয়েছেন মান্ধানা।

ডব্লিউপিএলে গুজরাত জায়ান্টস যে চারটি ম্য়াচ জিতেছে তার মধ্যে দুটি আরসিবির বিরুদ্ধে। প্রথম জয়টিও। গুজরাত জায়ান্টস এবার বেশ শক্তিশালী। বেথ মুনির সঙ্গে কে ওপেন করবেন তা নিয়ে চর্চা রয়েছে। ডিয়ান্ড্রা ডটিন খেললে লরা উলভার্ট ও ফোবে লিচফিল্ডের মধ্যে একজনই একাদশে থাকবেন।

এলিস পেরি মেলবোর্নে মহিলাদের অ্যাশেজ টেস্টে চোট পান। পেরি খেলতে পারলে চারে নামবেন। তিনি কালকের ম্যাচে না খেলতে পারলে আরসিবি খেলাতে পারে জর্জিয়া ওয়ারহ্যামকে। সেই সঙ্গে একাদশে থাকবেন চার্লি ডিন।

আরসিবির সম্ভাব্য একাদশ- স্মৃতি মান্ধানা (অধিনায়ক), ড্যানি ওয়াট-হজ, সাবিনেনি মেঘানা, এলিস পেরি, রিচা ঘোষ, রাঘবী বিস্ত, কণিকা আহুজা, জর্জিয়া ওয়ারহ্যাম, জাগ্রভী পাওয়ার, কিম গার্থ, রেণুকা সিং।

গুজরাত জায়ান্টসের সম্ভাব্য একাদশ- বেথ মুনি (উইকেটকিপার), লরা উলভার্ট, হারলীন দেওল, ডিয়ান্ড্রা ডটিন, দয়ালান হেমলতা, অ্যাশ গার্ডনার (অধিনায়ক), সিমরন শেখ, সায়লী সাতঘরে, মেঘনা সিং, তনুজা কানওয়ার, কাশ্বী গৌতম, শবনম শাকিল বা মান্যত কাশ্যপ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+