WPL 2025 Auction: মহিলাদের প্রিমিয়ার লিগের জন্য দল গুছিয়ে নিল ৫ ফ্র্যাঞ্চাইজি, দেখুন পূর্ণাঙ্গ তালিকা
WPL 2025 Auction: মহিলাদের প্রিমিয়ার লিগ শুরু ফেব্রুয়ারিতে। চলবে মার্চ পর্যন্ত। আজ বেঙ্গালুরুতে হলো ডব্লিউপিএলের নিলাম।
মোট ১৯ জন ক্রিকেটার বিভিন্ন দলে সুযোগ পেলেন। সব দলই বিদেশি-সহ প্রয়োজনীয় প্লেয়ারদের জায়গা ভরাট করে নিল। তবে পুরো অর্থ খরচ করতে হয়নি।

মহিলাদের প্রিমিয়ার লিগে সব দলেই ৬ বিদেশি-সহ মোট ১৮ জন করে ক্রিকেটার রয়েছেন। নিলামের শেষে দিল্লি ক্যাপিটালসের হাতে রইল ১.৬৫ কোটি টাকা। গুজরাত জায়ান্টস ৪০ লক্ষ, মুম্বই ইন্ডিয়ান্স ৪৫ লক্ষ, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ১ কোটি ৭৫ লক্ষ ও ইউপি ওয়ারিয়রজ ৩ কোটি ৪০ লক্ষ টাকা আরও খরচ করতে পারতো।
দিল্লি ক্যাপিটালস- জেমাইমা রডরিগেজ, শেফালি ভার্মা, অ্যানাবেল সাদারল্যান্ড, মারিজান কাপ, মেগ ল্যানিং, অ্য়ালিস ক্যাপসি, শিখা পাণ্ডে, শ্রী চরণী, জেস জোনাসেন, রাধা যাদব, মিন্নু মনি, অরুন্ধতী রেড্ডি, তানিয়া ভাটিয়া, স্নেহা দীপ্তি, তিতাস সাধু, নন্দিনী কাশ্যপ, নিকি প্রসাদ, সারাহ ব্রাইস।
গুজরাত জায়ান্টস- অ্যাশলে গার্ডনার, কাশ্বী গৌতম, বেথ মুনি, সিমরন শেখ, ডিয়ান্ড্রা ডটিন, ফোবি লিচফিল্ড, তনুজা কানওয়ার, হারলীন দেওল, দয়ালান হেমলতা, লরা উলভার্ট, ড্যানিয়েল গিবসন, মেঘনা সিং, প্রিয়া মিশ্র, শবনম শাকিল, মান্নত কাশ্যপ, সায়লী সাতঘড়ে, প্রকাশিকা নায়েক, ভারতী ফুলমালি।
মুম্বই ইন্ডিয়ান্স- ন্যাট সিভার-ব্রান্ট, পূজা বস্ত্রকার, হরমনপ্রীত কৌর, জি কমলিনী, যস্তিকা ভাটিয়া, শবনিম ইসমাইল, অ্যামেলিয়া কের, আমনজ্যোৎ কৌর, হেইলি ম্যাথুজ, নাডিন ডি ক্লার্ক, ক্লোয় ট্রায়ন, অক্ষিতা মহেশ্বরী, সজীবন সাজনা, সংস্কৃতি গুপ্তা, আমনদীপ কৌর, জিন্টিমনি কলিতা, সত্যমূর্তি কীর্তনা, সাইকা ইশাক।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু- স্মৃতি মান্ধানা, রিচা ঘোষ, এলিস পেরি, রেণুকা সিং, প্রেমা রাওয়াত, একতা বিস্ত, সোফি ডিভাইন, জর্জিয়া ওয়ারহ্যাম, কণিকা আহুজা, সোফি মলিনাক্স, সাব্বিনেনি মেঘানা, কেট ক্রস, ড্যানি ওয়াট-হজ, ভিজে জোশিতা, শ্রেয়াঙ্কা পাতিল, রাঘবি বিস্ত, জাগ্রবী পওয়ার, আশা সোভানা।
ইউপি ওয়ারিয়রজ- দীপ্তি শর্মা, সোফি এক্লেস্টোন, তাহলিয়া ম্যাকগ্রা, দীনেশ বৃন্দা, গ্রেস হ্যারিস, অ্যালিসা হিলি, অঞ্জলি সর্বাণী, শ্বেতা শেরাওয়াত, রাজেশ্বরী গায়কোয়াড়, কিরণ নবগীরে, আলানা কিং, চামারি আতাপাত্তু, গৌহের সুলতানা, ক্রান্তি গৌড়, পুণম খেমনার, সাইমা ঠাকোর, আরুষি গোয়েল, উমা ছেত্রী।












Click it and Unblock the Notifications