World Cup 2023: বিশ্বকাপে বোলারদেরই ফ্যাক্টর বাছলেন গম্ভীর, কাল কখন ভারতের দল ঘোষণা?

World Cup 2023: বিশ্বকাপের দল ঘোষণার নির্ধারিত সময়সীমা শেষ হচ্ছে কাল। কালই ভারতের বিশ্বকাপ দল ঘোষণা করা হবে। ইতিমধ্যেই দল চূড়ান্ত হয়ে গিয়েছে বলে খবর।

এশিয়া কাপের ১৭ সদস্যের দল থেকেই দু-জনকে বাদ দিয়ে ১৫ জনের স্কোয়াড ঘোষণা করা হবে বলে মনে করা হচ্ছে। ভারতের বিশ্বকাপের দল কেমন হবে তা নিয়ে আগাম মতামত জানিয়েছেন প্রাক্তন ক্রিকেটাররা।

World Cup 2023: বিশ্বকাপে বোলারদেরই ফ্যাক্টর বাছলেন গম্ভীর

ভারতের বিশ্বকাপের দলে বড় চমক থাকবে না। গৌতম গম্ভীর বলেন, যে দল ভালো বোলিং করবে তারাই বিশ্বকাপ জিতবে। কয়েক বছর ধরে বিশ্বের নানা প্রান্তে একইরকমের উইকেট হচ্ছে। ফলে বোলারদের কাছে চ্যালেঞ্জ অনেক বেশি। ব্যাটারদের পারফরম্যান্সের চেয়েও বোলারদের ভূমিকা সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হবে বলে মত গম্ভীরের।

World Cup 2023: বিশ্বকাপে বোলারদেরই ফ্যাক্টর বাছলেন গম্ভীর

২০১১ সালের বিশ্বকাপের কথা টেনে গম্ভীর স্টার স্পোর্টসে বলেন, সকলে সচিন তেন্ডুলকর, যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি বা আমার ইনিংসের কথা বলেন। কিন্তু জাহির খানের কথা ভুললে চলবে না। ইংল্যান্ড ম্যাচে, ফাইনালে যেভাবে তিনি বোলিং করেছিলেন সেটাই ভারতকে কাপ জেতানোর পক্ষে সহায়ক হয়েছিল। এবার যেমন গুরুত্বপূর্ণ হবে জসপ্রীত বুমরাহর ভূমিকা।

সঞ্জয় মঞ্জরেকর বলেন, এশিয়া কাপের শুরুর আগে উইকেটকিপার হিসেবে ঈশান কিষাণের চেয়ে দলে সুযোগ পাওয়ার নিরিখে এগিয়ে ছিলেন লোকেশ রাহুল। কিন্তু পাকিস্তান ম্যাচে কিষাণ সেরা ইনিংস খেলায় তাঁকে বাদ দেওয়া কঠিন। তাছাড়া কিষাণ থাকলে ভারতের ব্যাটিং লাইন আপে প্রথম ছয়ে অন্তত একজন বাঁহাতি থাকবেন।

সূর্যকুমার যাদব এশিয়া কাপে একটি ম্যাচেও সুযোগ পাবেন। ফলে তিনি জায়গা ধরে রাখবেন বলেই সকলে নিশ্চিত। প্রসিদ্ধ কৃষ্ণ ও তিলক বর্মাই বাদ পড়তে চলেছেন বলে মনে করা হচ্ছে। ম্য়াথু হেডেন বলেন, ভারতের বোলিং আক্রমণে একজন বাঁহাতি পেসার থাকলে বৈচিত্র্য আসতো। যদিও মঞ্জরেকর বোলিং অ্যাটাকে বদলের সম্ভাবনা দেখছেন না।

হেডেন বলেন, অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক বা পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদির মতো বাঁহাতি পেসার ব্যাটারদের সমস্যায় ফেলেন। সেক্ষেত্রে অর্শদীপ সিংয়ের মতো কোনও একজনকে রাখার পরামর্শ হেডেনের। আমেদাবাদে লক্ষাধিক দর্শকের সামনে পাকিস্তান চাপে থাকবে বলে উপলব্ধি গৌতম গম্ভীরের। তবে পাকিস্তানকে হাল্কাভাবে নেওয়া যাবে না বলে জানান তিনি।

ভারতের বিশ্বকাপের দল ঘোষণা করা হবে কাল বেলা দেড়টার সময়। সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টস সেই নিয়ে বিশেষ অনুষ্ঠানও রাখছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+